Friday, June 26, 2026

Howrah: শ্মশান ঘাটে চিতার আগুনে বেঁচে উঠলেন মৃত ব্যক্তি

Date:

Share post:

বয়স: ৭৫

নাম: জগা জানা

ঠিকানা: জগৎবল্লভপুরের খাদারঘাট এলাক

স্থানীয় সূত্রে খবর আজ সকালে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু(Death) হয়েছে। মৃত্যুর পর যথারীতি তাঁকে শ্মশানে(Cremation ground)  নিয়ে যাওয়া হয় শেষকৃত্য সম্পন্ন করার জন্য। কিন্তু সেখানে হঠাৎ বিপত্তি! চিতায় আগুন দিতেই নড়ে উঠল মৃতদেহ(Deadbody)।

হাওড়া (Howrah) জগৎবল্লভপুরের খাদারঘাট এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বছর ৭৫ এর জগা জানা নামের এক ব্যক্তির অসুস্থতার কারণে মৃত্যু হয় আজ সকালে। এরপর মৃতদেহ সৎকারের জন্য আত্মীয় পরিজনেরা স্থানীয় নিজবলিয়া শ্মশানে যান। আর সেখানেই ঘটল অদ্ভুত ঘটনা। চিতায় আগুন দিতেই জীবিত হয়ে গেলো মৃত ব্যক্তি। এই দৃশ্য থেকে হতবাক সকলেই। দ্রুত আগুন নিভিয়ে তাঁকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। যদিও গাববেরিয়া হাসপাতালের ডাক্তার ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করলে ফের তাঁকে নিয়ে যাওয়া হয় শ্মশানে। এবং নির্বিঘ্নেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলেই জানা যায়।

কিন্তু এখন প্রশ্ন উঠছে স্থানীয় যে ডাক্তার ডেথ সার্টিফিকেট(death certificate) দিয়েছিলেন তিনি কি না দেখেই সার্টিফিকেট লিখে দেন? এছাড়াও মৃত্যুর পরে ঘণ্টা চারেক দেহ রেখে দেওয়ায় নিয়ম। তা না করে কেন তড়িঘড়ি মৃতদেহের শ্মশানে নিয়ে যাওয়া হল? সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে কেউই কোনও মন্তব্য করতে চান নি।



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...