Friday, June 26, 2026

Corona update: সক্রিয় হচ্ছে করোনা, সক্রিয় রোগীর সংখ্যা ২০ হাজারের বেশি

Date:

Share post:

আড়াল থেকেই ব্যাট করছে করোনা(Corona)। প্রতিদিনই বাড়ছে তার স্কোর। গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার বৃদ্ধি পেল প্রায় ৭ শতাংশ। করোনাকে (Corona) হালকা ভাবে নেবেন না, পরামর্শ বিশেষজ্ঞদের।

যতই স্বাভাবিক ছন্দে জীবন চলুক না কেন, করোনা এখনও আছে নিজের চেনা পথেই। দেশের কোভিড গ্রাফ(Covid Graph) মাঝেমধ্যেই বেশ ঊর্ধ্বমুখী।শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৩,৮০৫ জন। এই নিয়ে দেশে আক্রান্তের হার বৃদ্ধি পেল প্রায় ৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত ৪৮ জন।

ভাইয়ের পচাগলা মৃতদেহ আগলে দাদা-বৌদি, রবিনসন স্ট্রিট কান্ডের ছায়া বাঁকুড়ায়

আইসিএমআর(ICMR) জানিয়ে দিয়েছে, আপাতত চতুর্থ ঢেউয়ের আশঙ্কা নেই।কিন্তু নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা। বর্তমানে অ্যাকটিভ কেস (active case) বেড়ে হল ২০ হাজার ৩০৩। পাশাপাশি মৃত্যুহার নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ২২ জন। দেশের পাশাপাশি যদি বাংলার দিকে দেখা যায় তাহলে সেখানে গত কয়েকদিন ধরে করোনায় মৃত্যুর সংখ্যাটা ছিল ০। কিন্তু  গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে ১। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু ৫ লক্ষ ২৪ হাজার ২৪ জনের।

সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বেগের মাঝেও অবশ্য দেশে সুস্থতার হার স্বস্তিজনক। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯০ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৫৪ হাজার ৪১৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...