Friday, June 26, 2026

Gas price : মধ্যরাতে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, হাজার পেরোল সিলিন্ডার

Date:

Share post:

শুক্রবার মধ্যরাতে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম আরও ৫০ টাকা বাড়ানো হল। ফলে কলকাতায় একটি সিলিন্ডারের দাম হল ১০২৬ টাকা। অন্যদিকে বাণিজ্যিক ব্যবহারের ১৯ কেজির গ্যাস সিলিন্ডার অর্থাৎ যেগুলি হোটেল-রেস্তোরাঁয় ব্যবহার করা হয় সেগুলির দাম সামান্য কমেছে। এই দফায় ৯.৫০ টাকা কমে কলকাতায় ২৪৪৫ টাকা হয়েছে।

খুব স্বাভাবিকভাবেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে হাহাকার হেঁশেলে। হাজার টাকা পার করে গেল এক একটি সিলিন্ডার। মধ্যবিত্তের নাভিশ্বাস তো বটেই। এবার ভাবনায় পড়েছে উচ্চ মধ্যবিত্তরাও। প্রতিটি সংসারেই এখন রোজকারের রান্না- খাওয়া কী তা নিয়ে প্রবল দুশ্চিন্তা । একদিকে গ্যাস অগ্নিমূল্য । পাশাপাশি বাজারে সবজি বলতে কিছুই নেই। চাল-ডাল তো দামি হয়েছে অনেকদিনই। ভোজ্য তেলের দাম বেড়েছে অনেকটাই। সেইসঙ্গে নিত্যদিনের সবজির দামও আকাশছোঁয়া । যেকোনো সবুজ শাকসবজি কিনতে গেলে তার দাম কেজিপ্রতি অন্তত ৭০থেকে ৮০ টাকা । ফলে মধ্যবিত্ত বাঙালি কীভাবে যে কোন দিক থেকে সামাল দেবে তা বুঝেই উঠতে পারছে না। এমনিতেই করোনাকালে প্রচুর মানুষ কর্মহীন হয়েছে । বহু বেসরকারি সংস্থা মাস মাইনের টাকার অংশ কমিয়ে দিয়েছে। ফলে সংসারের বাজেটের টান পড়েছে বহুদিন ধরেই । এবার মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো গ্যাস এবং সবজি অগ্নিমূল্য । দুশ্চিন্তার ভাঁজ সকলেরই কপালে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...