Thursday, June 25, 2026

প্রতিবেশীকে ভয় দেখাতে মাওবাদী পোস্টার! গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

প্রতিবেশীকে ভয় দেখাতে মাওবাদী পোস্টার! আজব ঘটনা হুগলির রিষড়ায়। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

জানা গিয়েছে, ১৮ এপ্রিলের পর ফের ৪ মে। রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কেভেন্টার্স হাউসিং কমপ্লেক্স এলাকায় দুটি পোস্টার দেখতে দেখা যায়। সাদা কাগজে লাল কালিতে লেখা নিজেদের মাওবাদী দাবি করে এই পোস্টটি মারা হয়েছিল। এরপর পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে এবং একজনকে নির্দিষ্ট করে করে শনাক্ত করে তাকে রিষড়া পুলিশ স্টেশনে ডেকে পাঠানো হয়। হাতের লেখার মিল খুঁজে পেয়ে আটক করা হয় ২২ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা রাজেন আইচ ওরফে লাল্টুকে।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এক প্রতিবেশীর সঙ্গে বিবাদ চলছিল অভিযুক্তর। স্রেফ তাকে ভয় দেখাবার জন্যই এই কাণ্ডটা ঘটিয়েছে রাজেন।

আরও পড়ুন- তৃণমূলী টিউটর রেখে জাগোবাংলা পড়ুন, বিজেপি নেতাদের কেন এমন পরামর্শ কুণালের?

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...