Monday, April 6, 2026

Recruitment: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরির সুযোগ পোস্ট অফিসে 

Date:

Share post:

করোনা (Corona)পরবর্তী সময়ে অর্থনৈতিক মন্দার ভিড়ে রীতিমতো নাজেহাল সাধারণ মধ্যবিত্ত মানুষ। এর মাঝেই সরকারি চাকরির (Government Job) খবর। এবার ভারতীয় পোস্ট অফিসে ( Post office) চাকরির সুযোগ। দেশের বিভিন্ন রাজ্যে গ্রামীণ ডাক সেবকের (Peon) পদে নিয়োগের বিজ্ঞপ্তি(recruitment notice) প্রকাশ পেল।

৩৮ হাজার ৯২৬টি পদে নিয়োগ হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে। ৩৫ টি রাজ্যের হবে নিয়োগ আবেদন করার শেষ তারিখ ৫ জুন ২০২২। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ৪০ এর কম। গ্রামীণ ডাক সেবক ছাড়াও ব্রাঞ্চ ম্যানেজার(Branch manager) , অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার(Assistance Branch manager) পদে নিয়োগ হবে বলেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এই নিয়োগ প্রক্রিয়ায় সবচেয়ে বড় চমক হল এর জন্য কোন লিখিত পরীক্ষা দিতে হবে না।

WhatsApp: নয়া চমক! ইমোজি রিঅ্যাকশন থেকে গ্রুপ মেসেজ ডিলিটের নতুন ফিচার আনছে মেটা

জেনে নিন কীভাবে আবেদন করবেন?

  • indiapostgdsonline.gov.in এই লিঙ্ক ক্লিক করে আবেদন করতে হবে।
  • লিখিত পরীক্ষা দিতে হবে না, তার পরিবর্তে মেরিট লিস্টের বাছাইয়ের ভিত্তিতে নিয়োগ হবে।
  • ২ মে  ২০২২ থেকে আবেদন করা শুরু হয়েছে, শেষ তারিখ আগামী মাসের ৫ জুন।
  • বেতন পরিকাঠামো সময়োপযোগী পাশাপাশি ভর্তুকি দেয়া হবে বলে জানা যাচ্ছে। ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে বেসিক বেতন শুরু ১২ হাজার টাকা থেকে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং গ্রামীণ ডাক সেবকদের ন্যূনতম বেতন ১০ হাজার টাকা ।
  • শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। অংক এবং ইংরেজি বিষয়ে পাশ করা আবশ্যক।
  • সাইকেল জানা বাধ্যতামূলক, কোন প্রার্থী যদি মোটরসাইকেল বা স্কুটার চালাতে জানেন তাহলে সে ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।



Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...