Friday, June 26, 2026

বিনা নোটিশে দক্ষিণ-পূর্ব রেলের ১৬টি প্যাসেঞ্জার ট্রেন রাতারাতি এক্সপ্রেস হয়ে গেল

Date:

Share post:

দক্ষিণ-পূর্ব রেলের ১৬ টি ট্রেনকে রাতারপ্যাসেঞ্জার থেকে এক্সপ্রেসে বদলে দেওয়া হল। ফলে ট্রেন গুলির গতি বাড়ল। স্টপেজ কমলো । কিন্তু ভাড়া বেড়ে গেল। রেল কর্তৃপক্ষের এই তুঘলকি সিদ্ধান্তের জেরে চূড়ান্ত অসুবিধায় পড়লেন খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোলের মানুষ।

আর তার জেরে ক্ষুব্ধ জঙ্গলমহলের বাসিন্দারা। দক্ষিণ পূর্ব রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে পুরুলিয়া, বাঁকুড়ার যাত্রীরা। দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে আদ্রা-হাওড়া শিরোমণি প্যাসেঞ্জার ট্রেন হয়ে গেল আদ্রা-হাওড়া শিরোমণি এক্সপ্রেস৷ হাওড়া-চক্রধরপুর প্যাসেঞ্জার ট্রেন হয়ে গেল হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস। এ ছাড়া খড়গপুর থেকে গোমো, খড়গপুর থেকে হাতিয়া, খড়গপুর থেকে গোমো প্যাসেঞ্জার ট্রেন হয়ে গেল এক্সপ্রেস ট্রেন। আর শুধু যে ট্রেনের নাম বদল হলো তাই তো নয় । বেড়ে গেল ট্রেনের ভাড়াও ১০ টাকা থেকে বেড়ে হয়ে গেল ৩০ টাকা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...