Friday, June 26, 2026

“শাহী আপ্যায়ন”র পরদিনই মমতা বন্দনায় সৌরভ

Date:

Share post:

চব্বিশ ঘন্টা কাটেনি। দু’দিনের সফরে বাংলায় এসে শুক্রবার রাতে বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Saurav Ganguly) বাড়িতে পঞ্চব্যঞ্জনের স্বাদ নিতে নিতে কব্জি ডুবিয়ে ভুরিভোজ সেরে দিল্লির বিমানে উঠে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। যা নিয়ে সরাসরি না হলেও অনেক তির্যক মন্তব্য উড়ে এসেছে বাংলার মহারাজের দিকে। নতুন করে সৌরভের রাজনৈতিক অবস্থান নিয়েও তৈরি হয় জোর জল্পনা। যদিও বিষয়টিকে একান্তই সৌজন্য বলে দাবি করেছিলেন সৌরভ( Sourav Ganguly)।

সেই ঘটনার পরদিনই আজ শনিবার দুপুরে সস্ত্রীক একটি বেসরকারি ক্লিনিক উদ্বোধনে যান সৌরভ গঙ্গোপাধ্যায়( Saurav Ganguly)। সেখানে আমন্ত্রিত ছিলেন কলকাতার(Kolkata) মেয়র ফিরহাদ হাকিমও(Firhad Hakim)। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী ।মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করেন সৌরভ।

ধর্মীয় স্থানে লাউডস্পিকার নিয়ে তরজার মাঝেই এবার বড় নির্দেশ এলাহাবাদ হাই কোর্টের

এদিনের মঞ্চে ক্লিনিক প্রসঙ্গে বলতে গিয়ে সৌরভ বলেন, “এই ক্লিনিক তৈরির সহযোগিতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম। দিদি আমার খুব কাছের মানুষ। উনি সাহায্য করেছেন।” শুধু মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নয়, এদিন মেয়র ফিরহাদ হাকিমকেও (Firhad Hakim) দরাজ সার্টিফিকেট দেন সৌরভ। তাঁর কথায়, “গত ৪০ বছর ধরে ফিরহাদ হাকিমকে আমি চিনি।”

অন্যদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে স্ত্রী ডোনাকে প্রশ্ন করা হলে তাঁর উত্তর “সৌরভ রাজনীতিতে এলে ভালই করবেন। তবে তিনি কী করবেন, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।” প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় ভিক্টোরিয়ার অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ডোনা( Dona Ganguly), যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিত শাহ।



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...