Friday, June 26, 2026

Chelsea: রেকর্ড অর্থে চেলসি ক্লাব কিনলেন এই ব‍্যবসায়ী

Date:

Share post:

চেলসি ( Chelsea) ফুটবল ক্লাব ৫.২ বিলিয়ন ডলারে কিনে নিলেন টড বোয়েহলির ইনভেস্টর গ্রুপ। শনিবার এমনটাই এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, চেলসি ফুটবল ক্লাব।

গত মার্চ মাসে চেলসি ফুটবল ক্লাবকে বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ। ইউক্রেনে রাশিয়ার সামরিক আক্রমণের জেরে সেই সময় ব্রিটিশ সরকার থেকে রোমানকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আর সেই কারণে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে তৈরি করা এই চেলসি ক্লাবকে বিক্রি করে দেন আব্রামোভি। তারপরই একাধিক গ্রুপের তরফ থেক বিডিং প্রক্রিয়া সম্পন্ন হয়। অবশেষে টড বোয়েহলি ও তার লগ্নিকারী গ্রুপকে বেছে নেয় রাইন গ্রুপ ও নিউ ইয়র্ক ব্যাঙ্ক, যারা চেলসির অধিগ্রহণ নিয়ে কাজ করছিল।

এর আগে টড বোয়েহলি মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবলের জনপ্রিয় ক্লাব লস অ্যাঞ্জেলেস ডজার্সের সহ-কর্ণধার ছিলেন। চেলসির অধিগ্রহণে টড বোয়েহলির গ্রুপে রয়েছেন ডজার্সের সহ-কর্ণধার মার্ক ওয়াল্টার, সুইস ধনকুবের হান্সজোয়েস উইস ও মার্কিন লগ্নিকারি ফার্ম ক্লিয়ারলেক ক্যাপিটাল।

আরও পড়ুন:Hardik Pandya: মুম্বই দলের এই ক্রিকেটারকে দলে নিতে চান গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...