Monday, April 6, 2026

ঘুষ দিলেই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া যায়! বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের

Date:

Share post:

ঘুষ দিলেই মুখ্যমন্ত্রী হওয়া যায় বিজেপি শাসিত রাজ্যে। ঘুষের অঙ্ক মাত্র আড়াই হাজার কোটি টাকা। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন খোদ কর্ণাটকের প্রভাবশালী বিজেপি নেতা। যা নিয়ে সরগরম রাজনীতি। তবে এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। অন্যদিকে বক্তব্যের তদন্তের আর্জি জানিয়েছে বিরোধীরা।

আরও পড়ুন:ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘অশনি’, বঙ্গেও চলবে দাপট


বৃহস্পতিবার কর্ণাটকের বিজেপি বিধায়ক বাসনাগৌড়া পাতিল ইয়াটনালের দাবি,দিল্লির কিছু নেতা তাঁকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী করার বিনিময়ে আড়াই হাজার কোটি টাকা চেয়েছিলেন। দাবিমত টাকা দিতে পারলেই অমিত শাহ, জেপি নাড্ডাদের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। বিজেপি বিধায়ক বলেন, ” আমার কাছে কিছু লোক এসে বলেছিল আড়াই হাজার কোটি টাকা দিলে মুখ্যমন্ত্রী বানিয়ে দেবে। ওঁরা জানেই না আড়াই হাজার কোটি টাকা কতগুলো হয়। বাড়িতে রাখতে হয় না গুদামে?” বিজেপি বিধায়কের এই বক্তব্যকে নিয়েই শুরু হয় রাজনৈতিক তরজা।


প্রসঙ্গত, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বদল করেছে বিজেপি। রাজ্যের অন্যতম প্রভাবশালী নেতা ইয়েদুরাপ্পার বদলে মুখ্যমন্ত্রী করা হয় বাসবরাজ বোম্মাইকে। তবে রাজনৈতিকমহল বলছে, বাসনাগৌড়া পাতিল ইয়াটনালও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। কিন্তু শেষমেশ মুখ্যমন্ত্রীর পদে বসেন বোম্মাই।


এরপর বাসনাগৌড়া পাতিলের বিস্ফোরক এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই প্রশ্ন উঠেছে, তবে কী সত্যিই মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে টাকার বিষয়টি সত্যি? তাহলে কেন এই বক্তব্যের পর মুখ খুলছেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী?

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...