Monday, March 16, 2026

অশনির জের, মুখ্যমন্ত্রীর জেলা সফরের সূচিবদল করল নবান্ন

Date:

Share post:

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় অশনি(Osoni)। আগামী সপ্তাহেই এই ঝড় আছড়ে পড়তে চলেছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে। আর এই ঝড়ের জেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) পূর্ব নির্ধারিত সফরের দিন পরিবর্তন করল রাজ্য প্রশাসন। জানানো হয়েছে, ১০, ১১, ১২ তারিখের পরিবর্তে ১৭, ১৮ ও ১৯ মে পশ্চিম মেদিনীপুর সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ তারিখ দলীয় বৈঠক সেরে কলকাতায় ফিরবেন তিনি।

আবহাওয়া দফতরের সুত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১০ মে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তবে ১১-১৩ মে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। যার প্রভাব পড়তে পারে পশ্চিম মেদিনীপুর জেলাতেও। এই সতর্কবার্তা পাওয়ার পর প্রশাসনিক কর্তারা মুখ্যমন্ত্রীর সফরসূচি পরিবর্তনের বিষয়ে আলোচনা শুরু করেন। এরপর মুখ্যমন্ত্রীকে তা বিশদে জানানো হয়। তিনি সফরসূচি বদলে সম্মতি দিলে তা জানানো হয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে। এই সফরসূচি পরিবর্তন প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh) জানান, “ঘূর্ণিঝড় অশনির জেরে মুখ্যমন্ত্রীর সফরসূচি পরিবর্তন করা হয়েছে সরকারের তরফে। আগে যেটা ১০, ১১ ও ১২ তারিখ ছিল তা বর্তমানে ১৭, ১৮ ও ১৯ তারিখ করা হয়েছে। ১৭, ও ১৮ মে পশ্চিমমেদিনীপুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। এরপর ১৯ তারিখ বুথ ভিত্তিক কর্মী সম্মেলন রয়েছে সেখানে উপস্থিত হবেন তিনি। এই বৈঠক সেরে ১৯ তারিখ কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।




spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...