Wednesday, June 10, 2026

কড়া নিরাপত্তার ঘেরাটোপে এবার খুলল বদ্রীনাথ মন্দির

Date:

Share post:

দীর্ঘ প্রতিক্ষার অবসান। কেদারনাথের পর এবার খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজাও। কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই ভক্ত সমাগমে জমজমাট মন্দির চত্বর।



আরও পড়ুন:মঙ্গলেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ‘অশনি’


প্রসঙ্গত,অক্ষয় তৃতীয়ার দিন যমুনোত্রী ও গঙ্গোত্রী মন্দির খুলে দেওয়া হয়।  সেখানে ভিড় জমতে দেখা যায় ভক্তদের। শুক্রবার খুলে দেওয়া হয় কেদারনাথ মন্দিরের দরজাও। এবার রবিবার ভোরবেলায় খুলল চারধামের অন্যতম ধাম বদ্রীনাথের মন্দিরের দরজাও। উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ ধাম দর্শনে সকাল থেকেই ভিড় জমিয়েছেন বিপুল সংখ্যক ভক্ত। মন্দির চত্বরে উপচে পড়ছে ভিড়।


করোনার জেরে গত ২ বছর বন্ধ ছিল ভক্ত সমাগম। দু’দিন আগে ৬ মে খুলে দেওয়া হয়েছিল কেদারনাথ ধামের দরজা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির উপস্থিততে খোলা হয় মন্দিরের দরজা। ১৫ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছিল মন্দিরের দরজা ও অন্যান্য এলাকা। রবিবার খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজাও।  প্রশাসন জানিয়েছে, আগামী ৪৫ দিন ধরে দৈনিক ১৫ হাজার তীর্থযাত্রীরা এই মন্দির দর্শনে আসবেন।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...