Saturday, April 4, 2026

লজ্জাজনক! এখনও নোবেল উদ্ধার করতে পারল না CBI: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাম আমলের চুরি যাওয়া নোবেল পুরস্কার এখনও উদ্ধার করতে পারল না সিবিআই। নোবেল পদক চুরি যাওয়া অসম্মানের। আর সেটা খুঁজে না পাওয়ায় লজ্জাজনক। সোমবার, রবি ঠাকুরের জন্মজয়ন্তীতে ক্যাথিড্রাল রোডে রাজ্য সরকারের ‘কবি প্রণাম’ অনুষ্ঠানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen), ব্রাত্য বসু-সহ বিশিষ্টজনেরা। সেখানেই নোবেল চুরি প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেন মমতা। বলেন, “আমরা যেটা পেলাম, সেটা কেউ নিয়ে নিল, হারিয়ে দিল। এটা বড় অসম্মানের। এটা ভীষণ গায়ে লাগে।“ প্রথম নোবলে পুরস্কার এখানে আসে। কিন্তু সেই জিনিস উদ্ধার করা গেল না। সিবিআই সম্ভবত তদন্ত ক্লোজড করে দিয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রীর। তবে বিশ্বকবিকে একটা নোবেল পুরস্কার (Nobel Prize ) দিয়ে নয়, তাঁর অবস্মরণীয় কাজের মধ্যে দিয়েই আমরা মনে রাখব।

২০০৪-এ নোবেল হারিয়ে যাওয়ার পর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময় CBI-কে তদন্ত শুরু করেন। কিন্তু এখনও নোবেল খুঁজে পায়নি CBI। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর দু’বার DOPT-কে চিঠি লেখেন। তদন্ত সিবিআই-এর থেকে ফিরিয়ে দেওয়ার আবেদন করেন।

আরও পড়ুন:মাটির বাড়ি ছেড়ে এবার লক্ষাধিক টাকার বাড়িতে  ‘বাদাম কাকু’, ভাইরাল হল বাড়ির ভিডিও 

এদিন, মুখ্যমন্ত্রী বলেন, যদি রবীন্দ্রনাথের সৃষ্টি না থাকত তা হলে, বাংলার নবজাগরণ সম্পূর্ণ হত না। বিশ্বকবির গভীরতা মাপা যায় না। রচনার মাধ্যমে একতার বার্তা দিয়েছেন রবীন্দ্রনাথ। কবিগুরির বিভিন্ন সৃষ্টির কথা উল্লেখ করেন মমতা। বলেন, সকাল থেকে রাত পর্যন্ত তাঁর গান, কবিতা, লেখার মধ্যে দিয়ে প্রতিদিনই চলে রবীন্দ্রস্মরণ।




Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...