Friday, April 3, 2026

চোখরাঙাচ্ছে ‘অশনি’, বঙ্গে শুরু বৃষ্টি

Date:

Share post:

গতি বাড়াল ‘অশনি’। আরও শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে ধেয়ে আসছে উপকূলের দিকে ‘অশনি’। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সোমবার সকালে ঘূর্ণিঝড়টি পুরী থেকে ৭০০ কিলোমিটার দূরে এবং বিশাখাপত্তনম থেকে ৬০০ কিলোমিটার দূরে রয়েছে। ইতিমধ্যেই বঙ্গেও প্রভাব ফেলতে শুরু করেছে ‘অশনি’। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি।




আরও পড়ুন:কবিগুরুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন মোদি-মমতার


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বৃষ্টি শুরু হয়েছে  হাওড়া, দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরেও। প্রশাসনের তরফে সুন্দরবন , কাকদ্বীপ থেকে শুরু করে উপকূলের জেলাগুলিতে চলছে চূড়ান্ত সতর্কবার্তা।  সোমবার সন্ধের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফেরার নির্দেশ দিয়েছে প্রশাসন। মঙ্গলবার, ১০ মে থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। একইভাবে দিঘা, মন্দারমনি সমুদ্রতটে যাওয়া নিয়ে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে। সমস্ত ধরনের বিনোদন কার্যকলাপ বন্ধ রাখতে বলা হয়েছে। আবহবিদরা মনে করছেন,ঘূর্ণিঝড়ের জেরেই সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার শুরু হওয়া এই বৃষ্টি বাংলায় চলবে আগামী শুক্রবার পর্যন্ত। দুপুর পর্যন্ত ওই বৃষ্টি জারি থাকবে ছয় জেলায়।

যদিও ‘অশনি’-র গতিবিধি নিয়ে এখনও স্পষ্ট কোনও ইঙ্গিত দেয়নি আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের কেন্দ্র এখনও তৈরি হয়নি বলেই জানিয়েছে হাওয়া অফিস। শক্তিশালী ঘূর্ণিঝড় ক্রমশ স্থলভাগের দিকে ধেয়ে আসছে বলে জানানো হয়েছে।

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...