Sunday, February 22, 2026

প্রতিবন্ধী শিশু-সহ পরিবারকে বিমানে উঠতে বাধা, ইন্ডিগোর কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় মন্ত্রীর

Date:

Share post:

এক প্রতিবন্ধী শিশু(Disabled Child) এবং তার  পরিবারকে বিমানে উঠতে দেওয়া হল না। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শনিবার রাঁচির বিমানবন্দরে(Ranchi Airport)। বিমানের ওঠার মূহুর্তে প্রতিবন্ধী শিশুটি ভয় পেয়ে যায়। তার আচরণে যাতে অন্যান্য বিমান যাত্রীরা কোনও অস্বস্তি বা অসুবিধায় না পড়ে সেই কারণে ইন্ডিগো বিমানের এক কর্মচারী সেই শিশু সহ তার পরিবারকে বিমানে উঠতে বাধা দেয়।তারপরেই নিষেধাজ্ঞা জারির এই ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধৃত করে টুইট করেন নেটাগরিকরা।তখন তার প্রত্যুত্তরে ক্ষুব্ধ পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডে টুইট করে জানান এ ধরনের ব্যবহার একেবারেই বরদাস্ত করা যাবে না এবং তিনি নিজেই এর তদন্ত করবেন।পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ইনডিগো কর্তৃপক্ষের কাছে রিপোর্টও চাওয়া হয়েছে।এই বিষয় ইন্ডিগো কর্তৃপক্ষের তরফে বলা হয়, তাঁরা কোনও রকম পক্ষপাতিত্বকে সমর্থন করেন না। শিশুটির আচরণে      যেহেতু অন্যান্য যাত্রী নিরাপত্তার অভাব বোধ করতে না পারেন, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

spot_img

Related articles

ধর্মের বিভাজনের রাজনীতির মধ্যে ব্যতিক্রমী: মহারাষ্ট্রের সৌন্ডালা

মনে আছে তো ক্রান্তিবীর সিনেমাতে নানা পাটেকরের সেই বিখ্যাত ডায়লগ, 'বলো কোনটি হিন্দুর রক্ত ​​আর কোনটি মুসলিমের'? বর্তমান...

বাইশ গজে উড়ে গেল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ব্রিগেড

মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপে(Women's Asia Cup Rising Stars) চ্যাম্পিয়ন ভারত (India women))। থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে...

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...