Monday, April 6, 2026

Rohit Sharma: ম‍্যাচ হেরে দলের ব‍্যাটারদের কাঠগড়ায় তুললেন রোহিত

Date:

Share post:

সোমবার রাতে কলকাতা নাইট রাইডার্সের ( KKR) কাছে ৫২ রানে হারে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আর এই হারের পর ক্ষুব্ধ মুম্বই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ম‍্যাচ হেরে দলের ব‍্যাটারদের ওপর দায় চাপালেন তিনি। বললেন, রান করা খুব কঠিন ছিল না। কিন্তু সেই কাজ করতে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা।

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” যে কোনও দিন, যে কোনও পিচে ওই রান করা আমাদের উচিত ছিল। কিন্তু যে ভাবে আমরা ব্যাট করেছি তাতে আমি হতাশ। আমরা ভাল খেলতে পারিনি। এই মাঠে আমরা নিজেদের চতুর্থ ম্যাচ খেলছি। তাই আমাদের আরও ভাল খেলা উচিত ছিল। আমরা জানতাম এই পিচে জোরে বোলাররা সুবিধা পাবে। তাই আমাদের জুটি বাঁধা দরকার ছিল। কিন্তু সেটা আমরা করতে পারিনি। তাই ম‍্যাচের ফলাফল এরকম হল।”

ব‍্যাটারদের কাঠগড়ায় তুললেও, দলের বোলার যশপ্রীত বুমরাহের প্রশংসা করলেন রোহিত। বুমরাহের প্রশংসায় রোহিত বলেন,” কলকাতা প্রথম ১০ ওভারে প্রায় ১০০ রান করে ফেলেছিল। সেখান থেকে ওদের ১৬৫ রানে আটকে রাখার কৃতিত্ব বোলারদের। বিশেষ করে বুমরাহ। ও সত্যিই অন্য মানের বোলার। যেভাবে ও বল করেছে তাতে আমি খুব খুশি। কিন্তু বোলারদের পরিশ্রমের দাম আমরা দিতে পারলাম না। ব্যাটারদের জন্য ম্যাচ হারতে হল।”

আরও পড়ুন:India Team: টি-২০ বিশ্বকাপের আগে ঠাসা সূচি টিম ইন্ডিয়ার, সেপ্টেম্বরে ভারতে আসছে অস্ট্রেলিয়া

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...