Saturday, April 4, 2026

একদিনের অসম সফরে কামাখ্যা মন্দিরে পুজো দেবেন অভিষেক, উদ্বোধন করবেন দলীয় দফতরের

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের অভূতপূর্ব জয়ের পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে দেশের বিভিন্ন প্রান্তে দলীয় সংগঠন বাড়ানোই লক্ষ্য তৃণমূলের। ত্রিপুরা, মেঘালয়ের পর এবার তৃণমূলের লক্ষ্য উত্তর-পূর্ব ভারতের আরেক গুরুত্বপূর্ণ রাজ্য অসম।

এবার বিজেপি শাসিত অসমে পাড়ি দিচ্ছেন অভিষেক। লোকসভা ভোটের দু’বছর আগে থেকে অসমের মাটিতে সংগঠনকে মজবুত করার লক্ষ্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সংগঠন এবং জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা সারতে আগামিকাল, বুধবার একদিনের সফরে অসম যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:ইউটিউবারদের ঝেঁটিয়ে বিদায়! অনাহারে-অনাদরে ‘পাগলিনী’ রাণু 

তৃণমূলের তরফে অভিষেকের অসম সফরের সূচি ঘোষণা করা হয়েছে। সকালের বিমানে অসমে পৌছে অভিষেক বেলা ১২.১৫মিনিটে প্রথমে বিখ্যাত কামাখ্যা মন্দিরে পুজো দেবেন। ঠিক একঘন্টা পর দুপুর ১.১৫মিনিটে আইটিএ অডিটোরিয়ামে অসমের দলীয় নেতৃত্ব ও পার্টি কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। রিপুন বোরাকে অসম তৃণমূলের সভাপতি করার পর এবার ঘর গোছানোর কাজ শুরু করতে চায় তৃণমূল। এই বৈঠক থেকেই রিপুন বোরা, সুস্মিতা দেবদের সেই কৌশল বলে দিতে পারেন অভিষেক। সবশেষে ৩.৩৫ মিনিটে অসম তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ওইদিনই কলকাতায় ফিরে আসবেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে অসমে ক্ষমতা হারানোর পর উত্তর-পূর্বের এই বড় রাজ্যটিতে ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছে কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনে এআইইউডিএফের সঙ্গে জোট করেও বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারেনি তারা। বর্তমানে বিরোধী কংগ্রেস বাংলার মতোই অসমেও নিশ্চিহ্ন হওয়ার পথে। সেই জায়গা থেকে হিমন্ত বিশ্বশর্মাদের চ্যালেঞ্জ জানাতে তৈরি হচ্ছে তৃণমূল। অভিষেক ঘুরে আসার পরই অসমে বিভিন্ন পার্টি থেকে তৃণমূলে যোগদান করানোর পর্ব শুরু হবে বলে আগেই জানিয়ে ছিলেন সাংসদ সুস্মিতা দেব।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...