Saturday, June 20, 2026

Sharmila Tagore: প্রায় এক যুগ পর অভিনয়ে ফিরছেন ‘স্বপ্ন কি রানি’

Date:

Share post:

‘স্বপ্ন কি রানি’ আবার সেলুলয়েডে। প্রায় ১১ বছর পর আবার সিনেমায় পতৌদি পত্নী এবার বিরতি কাটিয়ে বড়পর্দায়। এবার তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অমোল পালেকর এবং মনোজ বাজপেয়ী ।

ছবির নাম ‘গুলমোহর’, ছবির শ্যুটিং শেষ, এখন কেবল মুক্তির অপেক্ষা । টিনসেল টাউন জুড়ে শুধুই ‘ ওলে ওলে ম্যান’ এর মা এর প্রত্যাবর্তনের কাহিনি।’কাশ্মীর কি কলি’ অনেকদিন ধরেই সিনেমা নির্মাতাদের ভাগ্য নির্ধারণ করেছেন । এবার তিনি নিজেই বড় পর্দায়। হিন্দি ছবি ‘গুলমোহর’-এ (Gulmohar)অমল পালেকর (Amol Palekar),মনোজ বাজপেয়ীদের (Manoj Bajpayee)সঙ্গে অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর, পরিচালনায় রাহুল চিট্টেলা(Rahul Chittela)। কিন্তু এত বছর বড়পর্দায় অভিনয় না করার পর কেন এই ছবিতে হ্যাঁ বলা? শর্মিলা ঠাকুর(Sharmila Tagore)সিগনেচার হাসি হেসে জানিয়েছেন,” এই ছবিটির চিত্রনাট্য শোনা মাত্রই অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলাম। একটি পরিবারের গল্প। এত সুন্দর করে গল্প বলা হয়েছে যে আমি আর দ্বিতীয় বার ভাবিনি। সকলে মিলে বসে এই ছবি দেখতে খুবই ভাল লাগবে দর্শকের।”

ইউটিউবারদের ঝেঁটিয়ে বিদায়! অনাহারে-অনাদরে ‘পাগলিনী’ রাণু 

নির্মাতাদের থেকে এই ছবির গল্পের বিষয়ে জানতে চাওয়া হলে তাঁরা বলছেন,এই ছবি বাত্রা পরিবারের। ৩৪ বছরের পুরনো বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে গোটা বাত্রা পরিবার। এই গোটা সময়টায় পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে নানা ভাবে সংযোগ স্থাপন করছেন। তারই মধ্যে খোলসা হচ্ছে কিছু গোপন তথ্য। এ ভাবেই এগিয়ে গিয়েছে ‘গুলমোহর’-এর গল্প। মনোজ বাজপেয়ী থেকে অমল পালেকর প্রত্যেকেই বলছেন শর্মিলা ঠাকুরের(Sharmila Tagore)সঙ্গে এক ফ্রেমে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চান নি তাঁরা। এখন কেবল মুক্তির অপেক্ষা। নির্মাতাদের আশা, আগামী অগাস্ট মাসেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।



Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...