Monday, April 6, 2026

বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ, নবান্নে আগামিকাল বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এখনও নিয়ন্ত্রণে রাজ্যের কোভিড (COVID) পরিস্থিতি। কিন্তু বাড়ছে দৈনিক সংক্রমণ। এর জেরে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, বিকেল সাড়ে তিনটে নাগাদ রাজ্যের স্বাস্থ্যসচিব, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। নবান্ন (Nabanna) সূত্রে খবর, বৈঠকে ‘অশনি’ নিয়েও আলোচনা হতে পারে।

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যাটা ছিল ২১। বিধি মেনে না চললে দেশে করোনার (Corona) চতুর্থ ঢেউ আছড়ে পরতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞ মহলের। মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহারের কথা বলছেন। পরিস্থিতি খতিয়ে দেখতেই বুধবার বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। করোনাকালে রাজ্যের হাসপাতালে কোভিডের বেড ও ওয়ার্ড বাড়ানো হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হতে সেই বেডের সংখ্যা কমানো হয়। বর্তমানে কোভিড মোকাবিলায় রাজ্য সরকারি হাসপাতালগুলির অবস্থা কী, অক্সিজেন সরবরাহ কীভাবে করা হচ্ছে, করোনা পরীক্ষার হাল হকিকৎ কীরকম- স্বাস্থ্য আধিকারিকদের থেকে সেই কথা জানতে চাইতে পারেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আলোচনা হতে পারে টিকাকরণ নিয়েও।

একই সঙ্গে বঙ্গোপসাগরের উপর ঘণীভূত ঘূর্ণিঝড় ‘অশানি’ নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে। ইতিমধ্যেই কন্ট্রোলরুম খোলা থেকে শুরু করে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন- চৌকাঠ পেরোনোর অধিকার নেই দেশের ৪৪ শতাংশ মহিলার: দাবি কেন্দ্রের রিপোর্টে

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...