Thursday, April 9, 2026

উত্তাল শ্রীলঙ্কা, আগুন ধরানো হল প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাড়িতে

Date:

Share post:

ক্ষোভে ফুঁসছে শ্রীলঙ্কার জনতা। আগেই জ্বালানির সঙ্কটে বাজার অগ্নিমূল্য হয়ে উঠেছিল। এবার দেশজুড়ে  খাবার, ওষুধ ও জ্বালানির চরম অভাব দেখা দিয়েছে। এমতাবস্থায় জনরোষের মুখে পড়লেন প্রসিডেন্ট গোতাবায়া ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পালটা তাঁদের বাড়ির ভেতর থেকেও গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের হাত থেকে পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এবং তাঁর সহকারীদের সুরক্ষা দিতে নামানো হয়।

আরও পড়ুন:জুনেই পাহাড়ে GTA নির্বাচন করতে চায় রাজ্য


সোমবারই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মাহিন্দা রাজাপক্ষে। তারপরও ছাড় নেই। প্রথমে বিক্ষোভের মুখে পড়েন শাসকদলের সাংসদ অমরকীর্তি আতুকোহালা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাঁদের লক্ষ্য করে গুলি চালানোর পরেই সাংসদের মৃতদেহ পাওয়া যায়। এরপরও থেমে থাকেননি বিক্ষোভকারীরা। আরও এক সাংসদ এবং প্রাক্তন মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেন শ্রীলঙ্কাবাসী। শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম মারফত প্রকাশ্যে আসা ভিডিয়োতে মাউন্ট লাফিনিয়ায় দেশের প্রাক্তন মন্ত্রী জনসন ফার্নান্ডোর বাড়ি জ্বলতে দেখা গিয়েছে।


শুধু তাই নয় অগ্নিসংযোগের ঘটনা ঘটে দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া মাহিন্দা রাজাপক্ষের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ঘটান বিক্ষোভকারীরা।অভিযোগ,প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সরকারি আবাসন থেকে গুলিবর্ষণ করা হয় বিক্ষোভকারীদের উপর। বিক্ষোভকারীরা প্রথমে মূল ফটক ভেঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন ধরিয়ে দেন।এছাড়াও উত্তেজিও জনতা হামলা চালান শাসকদলের সাংসদ প্রসন্ন রণতুঙ্গা, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী চান্না জয়াসুমন, অরুন্ডিকা ফরনান্দ-সহ বেশ কয়েকজনের বাড়িতে। সূত্রের খবর, গতকাল রাজধানী কলম্বোয় শান্তিপূর্ণ প্রতিবাদীদের উপর চড়াও হয় শাসকদলের সমর্থকরা। তারপরই হামলা শুরু হয় শাসকদলের নেতাদের বাড়িতে।


এদিকে শ্রীলঙ্কার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছি আমেরিকা। গতকাল মার্কিন বিদেশ দফতরের তরফে জানাও হয়েছে, দেশটির পরিস্থিতির উপর নজর রাখছে তারা। রাজাপক্ষেদের উত্থান শ্রীলঙ্কার রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা করেছিল। যেখানে সিংহলি জাতীয়তাবাদ তার চূড়ান্ত আধিপত্যের জায়গায় রয়েছে। কিন্তু আর্থিক সংকট রাতারাতি শ্রীলঙ্কাবাসীকে রাজাপক্ষেদের বিরুদ্ধে পথে নামিয়ে দিয়েছে।

Related articles

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...