Saturday, April 4, 2026

দুয়ারে বিরিয়ানির পর এবার দুয়ারে খিচুড়ি, বর্ষায় রাজ্য পঞ্চায়েত দফতরের নতুন মেনু

Date:

Share post:

আপামর বাঙালির যে কোনও উৎসবে(Festival) বা মরশুমে স্পেশ্যাল(Special) মেনুর আয়োজন করে তা ফ্রি হোম ডেলিভারির(Free Home Delivery )মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য পঞ্চায়েত দফতর(West Bengal Pancayet Department) রীতিমত সাড়া ফেলেছে তাঁদের এই উদ্যোগ। যদিও অফিশিয়ালি বর্ষা(Monsoon) আসতে এখনও একটু দেরি আছে তথাপি মঙ্গলবার থেকেই শুরু হয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণিঝড় অশনির(Ashani) জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আজ থেকে আগামী কয়েকদিন পর্যন্ত ঘরে বসেই পেয়ে যাবেন বৃষ্টির (Rain) আমেজ উপভোগ করতে পেয়ে যাবেন খিচুড়ি (Khichdi in Monsoon Menu)থালি। মাত্র ১৪০ টাকা খরচ করলেই মিলবে সুস্বাদু এই লাঞ্চ।

সব ধরণের মানুষের জন্যেই, ভিন্ন স্বাদের খাবারের আয়োজন করে দিচ্ছে রাজ্য পঞ্চায়েত দফতরের অধীনস্থ কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন।এ ক্ষেত্রে প্রতিটি লাঞ্চ প্যাকেটের মূল্য রাখা হয়েছে ১২০ টাকা। অনলাইনে কিংবা ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই লাঞ্চের প্যাকেটে থাকবে এক প্লেট খিচুড়ি, একটি আলু, ছয় পিস বোনলেস চিকেন, এক পিস বেগুন ভাজা, আর সুস্বাদু আমের চাটনি । সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্ডার দেওয়া যাবে। কলকাতা পুরসভা এলাকা ছাড়াও, বিধাননগর, বরাহনগর, দক্ষিণ দমদম পুরসভা এলাকায় এই পরিষেবা দেবে সিএডিসি কর্তৃপক্ষ। শনিবার থেকেই অর্ডার দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর চালু করে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বরগুলি হল– ৮১৭০৮৮৭৭৯৪, ৯৭৩৫৯২৯৪১৩ ও ৯১৬৩১২৩৫৫৬। এই হোয়াটসঅ্যাপ  নম্বরে অর্ডার দিলেই দুপুরের খাবার পৌঁছে যাবে বাড়িতে।

দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘উৎসবে মানুষকে বাইরে বেরিয়ে খেতে যেতে হবে না।  সবটাই আমরা তৈরি করে দিচ্ছি। পাশাপাশি বাড়িতে ফ্রি ডেলিভারি আমরা করে দিচ্ছি। তাই মানুষের চাহিদা বাড়ছে আমাদের মেনুর প্রতি। আর বর্ষায় প্রিয় খাবার হল খিচুড়ি। এরমধ্যে ঘরে বসে সুস্বাদু ঢাকাই খিচুড়ির বিকল্প কিছুই নেই।”



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...