Wednesday, April 1, 2026

আইপিএল বেটিংয়ে সর্বস্বান্ত হয়ে আত্মহত্যা মা ও ছেলের

Date:

Share post:

মাথায় এমনিতেই ছিল প্রচুর ঋণের বোঝা। সেই ঋণ শোধ  করতে আইপিএল বেটিংয়ে (IPL Batting)টাকা লাগিয়েছিলেন মা ও ছেলে। ভেবেছিলেন এতে হয়তো সামলে নিতে পারবেন সবটা।একেই বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি।এক ঋণের বোঝা ঘাড় থেকে নামাতে আবার ঋণগ্রস্ত হওয়া। কিন্তু ভাগ্য একেবারেই সহায় হয়নি তাঁদের । যে ম্যাচে যে দলের উপরেই টাকা লাগাচ্ছিলেন হেরে যাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে নিজেদের সামাল দিতে পারেন নি।বিষ খেয়ে আত্মহত্যা (Suicide)করলেন মা এবং ছেলে।

ঘটনাটি ঘটেছে ওড়িশার রায়গাদা জেলায় (Rayagada District)। সেখানকার বাসিন্দা ৫৫ বছরের মহিলার এক ছেলে এবং এক মেয়ে। বছর চারেক আগে ধার দেনা করে মেয়ের বিয়ে দেওয়ার পর থেকেই প্রচুর ঋণের বোঝা চেপেছিল তাঁর ঘাড়ে। পাওনাদারের চাপ আসছিল ক্রমাগত। প্রতিবেশীরা জানিয়েছেন, কিছুদিন আগে এক পাওনাদার এসে বাইরে থেকে  বাড়িতে তালা দিয়ে মা ছেলেকে বন্ধ করে হেনস্থা করে। স্থানীয় পুলিশ এসে মা ও ছেলেকে উদ্ধার করে। একের পর এক এমন  চলছিল। এত অপমান সহ্য করতে না পেরে ঋণমুক্ত হতে আবার টাকা ধার করে বেটিংয়ে লাগান। কিন্তু পরিতাপের বিষয় যে ম্যাচে যে দলের হয়ে টাকা লাগিয়েছেন সেই দলই হেরেছে। শেষপর্যন্ত বিষ খেলেন তাঁরা। পুলিশ সূত্রের খবর,শুক্রবার রাতে বিষ খান মা ও ছেলে। প্রতিবেশীরা তড়িঘড়ি তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। শনিবার সকালে মৃত্যু হয় ছেলেটির।তাঁর চারঘন্টা পরে মৃত্যু হয় মায়ের।প্রতিবেশীরা জানিয়েছেন, গত তিনদিন খাবার জোটেনি মা ও ছেলের। তিনদিন আগেই কয়েকজন পাওনাদার এসে তাঁদের ঘর থেকে  ফ্রিজ, ইনভার্টার-সহ বেশ কিছু দামি জিনিস তুলে নিয়ে যায় তারা। এর পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। অবশেষে শুক্রবার রাতে বিষ খান তাঁরা।  ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।




Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...