Friday, April 3, 2026

মেয়ের জন্মদিনে প্রয়াত স্বামীর অভিষেকের শার্ট পরলেন সংযুক্তা

Date:

Share post:

সোমবার ১২ বছরে পা রাখল প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chattyopadhyay) আদরের ডল(Doll) অর্থাৎ মেয়ে সাইনা (Saina Chatterjee)। মঙ্গলবার সেই জন্মদিন উদযাপনের (Birthday Celebration)ছবি ভাগ করে নিয়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তা (Sanjukta Chattopadhyay)। ছবিতে সংযুক্তাকে দেখা গেল স্বামী অভিষেকের শার্ট পরে। প্রতি বছর মেয়ের জন্মদিন সাড়ম্বরে পালন করতেন অভিষেক। অতিমারির কারণে দু’বছর সব বন্ধ ছিল। এ বছরে ঠিক করেছিলেন, বড় করে অনুষ্ঠান হবে। কিন্তু ডলের বাবাকে সেই ইচ্ছে অপূর্ণ রেখেই চলে যেতে হল। স্বামীর সেই ইচ্ছেকে সম্মান জানিয়ে শহরের প্রথম সারির রেস্তরাঁয় স্ত্রী সংযুক্তা আয়োজন করেছিলেন মেয়ে সাইনার জন্মদিন। এসেছিলেন সাইনার কিছু ঘনিষ্ঠ বন্ধু আর আত্মীয়। অভিনেতা-পত্নীর কথায়, ‘‘এ বছর থেকে আমিই ওর বাবা, আমিই ওর মা। অভির প্রতিনিধিত্ব করব বলেই ওর সাদা-কালো ছাপা শার্ট বেছে নিয়েছি মেয়ের জন্মদিনে।’’

অভিষেক নেই তবুও সংযুক্তা ও সাইনা মনে করে অভিষেক প্রতি মুহূর্তে তাঁদের সঙ্গে আছেন। তাই তাঁরা সবসময় অভিষেকের ছবি সঙ্গে রাখেন। রাতেও মা-মেয়ের মাঝে বালিশে হেলান দিয়ে রাখা থাকে  অভিষেকের ছবি। জন্মদিনের সকালে চোখ মেলেই সাইনা জড়িয়ে ধরেছে ছবির বাবাকে! আশীর্বাদ নিয়েছে তাঁর।
সন্ধেয় প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন পার্টিতে। সাইনা জনপ্রিয় কোরিয়ান পপ গানের দল বিটিএসের অন্ধ ভক্ত। সেই থিমেই বানানো হয়েছিল জন্মদিনের কেক। উপহারও বিটিএস-ময়! কুশন, টি শার্ট, টুপি, মাস্কে বিটিএস-এর ছাপ। ১২  বছরে পা দেওয়ার আগেই বাবা চলে যাওয়ার পর  সাইনা আজ অনেক পরিণত।



Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...