Wednesday, June 24, 2026

১২ মে ব্লকে ব্লকে তৃতীয় মমতা সরকারের বর্ষপূর্তি পালন তৃণমূলের, তুলে ধরা হবে উন্নয়নের ছবিও

Date:

Share post:

২০২১-এর ২মে বাংলার বিধানসভা ভোটে (Assembly Election) কুৎসা, ঘৃণা, অপপ্রচার, মিথ্যাচারকে পরাস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস (TMC)। বাংলার বুকে নিজেদের রেকর্ড আসনে জয়লাভ করে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামী ১২ মে, বৃহস্পতিবার রাজ্য জুড়ে ব্লকে ব্লকে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) মা-মাটি-মানুষ সরকারের বর্ষপূর্তি উদযাপন করবে তৃণমূল(TMC)। সম্প্রতি, তৃণমূল ভবন (Trinamool Congress Bhawan) থেকে এই নির্দেশ পাঠানো হয়েছে তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতিদের কাছে।

জানা গিয়েছে, এই কর্মসূচিতে শুধুমাত্র উৎসবের মেজাজে তৃণমূল সরকারের বর্ষপূর্তি উদযাপন নয়, ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর গত ১১ বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার রাজ্যবাসীর জন্য কোন কোন উন্নয়নমূলক কাজ করেছেন তার প্রদর্শনী করতে প্রত্যেকটি ব্লককে নির্দেশ দেওয়া হয়েছে।

৬ বছর পর মামলা কেন? TET-নিয়ে জনস্বার্থ মামলায় প্রশ্ন তুলল রাজ্য

একইসঙ্গে ওইদিন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের জনবিরোধী নীতি, পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রত্যেকটি ব্লকে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করা হবে। যেখানে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা থেকে ব্লক স্তরের নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের।



Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...