Saturday, April 4, 2026

India Team: টি-২০ বিশ্বকাপের আগে ঠাসা সূচি টিম ইন্ডিয়ার, সেপ্টেম্বরে ভারতে আসছে অস্ট্রেলিয়া

Date:

Share post:

চলতি বছর অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (World Cup T-20) আসর।  তার আগে ভারতের ( India) মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। জানা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষের দিকে হবে এই সিরিজ। যেখানে ভারত-অস্ট্রেলিয়া খেলবে তিন ম্যাচের টি-২০সিরিজ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ খেলেই টি-২০ বিশ্বকাপের জন্য উড়ে যাবে রোহিত শর্মার (Rohit Sharma) দল।

অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের আগে ভারতের ঠাসা সূচি। আইপিএলের ফাইনাল হবে ২৯ মে। তার ঠিক পরেই জুনের রোহিতরা  ৯ থেকে ১৯-এর মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটো টি-২০ ম্যাচ খেলবে ভারত। এর পরেই ইংল্যান্ডে যাবে ভারত। গত বছর করোনার সংক্রমণের জন্য ইংল‍্যান্ডের বিরুদ্ধে বাতিল হয়ে যায় পঞ্চম টেস্ট ম্যাচ। সেই টেস্ট ম্যাচটি হবে এবার। টেস্ট ম্যাচের পরে ভারত তিনটি টি-২০ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।

টি-২০ বিশ্বকাপের আগে এই সিরিজ গুলো যে ভারতীয় দলকে বিশ্বকাপের আগে অনেকটা প্রস্তুত করবে, তা বলাই বাহুল্য। গত বছর টি-২০ বিশ্বকাপে একেবারেই নিজেদের মেলে ধরতে ব‍্যর্থ হয় টিম ইন্ডিয়া। তবে আসন্ন টি-২০ বিশ্বকাপে  নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া রোহিত শর্মার দল।

আরও পড়ুন:Sunil Gavaskar: বিরাটের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন গাভাস্কর, বললেন কোহলিকে কিছুটা সময় দেওয়া হোক

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...