Saturday, March 28, 2026

কলস যাত্রায় তৃণমূল বিধায়কের সঙ্গে একসারিতে হাঁটলেন অর্জুন সিং, দলবদলের জল্পনা তুঙ্গে

Date:

Share post:

বাংলার পাট ও চট শিল্পের বঞ্চনা নিয়ে সম্প্রতি কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। কোনও কোনও ইস্যুতে দলের বিরুদ্ধেও বেসুরো ব্যারাকপুরের সাংসদ। পাট শিল্প নিয়ে রাজ্য সরকারের ভূমিকা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গিয়েছে অর্জুনের মুখে। এরপর থেকেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একটি অংশের দাবি, যে কোনও মুহূর্তে দল পরিবর্তন করতে পারেন অর্জুন। ফুল বদলে ফিরতে পারেন তাঁর পুরোনো দল তৃণমূলে।

এই জল্পনার মাঝেই সেই সম্ভাবনা আরও উসকে দিলেন খোদ অর্জুন সিং। কলস যাত্রায় তাঁর একদা রাজনৈতিক সহকর্মী তথা জগদ্দলের তৃণমূল তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে একসারিতে হাঁটতে দেখা গেল ব্যারাকপুরের বিজেপি সাংসদকে। একটি শিব মন্দির উদ্বোধনে দুই দলের দুই জনপ্রতিনিধিকে সামনে থেকে তদারকি করতে দেখা গেল।

আরও পড়ুন:১০ আসন জিততে হবে: ২৪-এর লড়াইয়ে অসমে টার্গেট বেঁধে দিলেন অভিষেক

আজ, বুধবার সকালে অর্জুন সিংয়ের খাসতালুক উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় একটি প্রাচীন শিবমন্দির সংস্কার হওয়ার পর এদিন ছিল তার উদ্বোধন। সেই উদ্বোধনের আগে কলসযাত্রায় অংশ নেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ও জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এরপর গঙ্গা ঘাটে পুজো করতে দেখা যায় অর্জুন পুত্র পবন সিং ও সোমনাথ শ্যামকে। এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই অর্জুনের রাজনৈতিক অবস্থান নিয়ে গুঞ্জন আরও বেড়ে যায়।

যদিও অর্জুন সিং, তাঁর বিধায়ক পুত্র পবন ও তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বিষয়টির মধ্যে কোনও রাজনীতি নেই বলেই দাবি করেন। কিন্তু তাতেও অর্জুনের দলবদল নিয়ে জল্পনা থামছে না।




Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...