Sunday, March 29, 2026

কাশীপুরের মৃত যুবকের দাদা ও মাকে সিটের জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

কাশীপুরের মৃত যুবক অর্জুন চৌরাসিয়ার  দাদাকে  বুধবার চিৎপুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ  করল সিট। অর্জুনের মায়ের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন সিটের সদস্যরা। অর্জুনের দাদা আনন্দ চৌরাসিয়া জানিয়েছেন হাইকোর্টের নির্দেশ মেনে সিটের তদন্তে  আমরা সবরকমের সহযোগিতা করব।  সিটের নোটিস পেয়ে এদিন সকালেই চিৎপুর থানায় যান  দাদা আনন্দ চৌরাসিয়া। সিটের তদন্তকারী অফিসাররা তাঁর ভাইয়ের সম্পর্কে নানা তথ্য জানতে চান বলে জানা গিয়েছে। অর্জুন যদি আত্মহত্যা করে থাকেন তবে তার কারণ কী হতে পারে তা জানতে চান অফিসাররা। মৃতের দাদার সঙ্গে থানায় প্রায় সাড়ে ৪ ঘণ্টা কথা হয়েছে তদন্তকারীদের, এমনটাই জানা গিয়েছে।

শুধু দাদাকেই নয়,  এদিন কাশীপুরে মৃত যুবকের বাড়িতে গিয়ে তার মাকেও প্রশ্ন করে পুলিশ। মৃত বিজেপি নেতার মায়ের সঙ্গে  দীর্ঘক্ষণ কথা বলেন তদন্তকারীরা।

Related articles

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...