Friday, June 26, 2026

কম্যান্ড হাসপাতালের অসহযোগিতা, কাশীপুর কাণ্ডে এবার হাইকোর্টে রাজ্য সরকার

Date:

Share post:

কাশীপুরে বিজেপি যুবমোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যু রহস্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে মেনে ময়নাতদন্ত হয়েছে আলিপুর কম্যান্ড হাসপাতালে। সেই রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে আদালতে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, তদন্ত করবে রাজ্য।

কিন্তু এখনও মৃত যুবমোর্চা নেতার ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া আর কিছুই পায়নি রাজ্যের তদন্তকারীরা। পোশাক-সহ অন্যন্য জিনিস হস্তাস্তর করা হয়নি কম্যান্ড হাসপাতালের তরফে। যা নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। আগামিকাল, বৃহস্পতিবার মামলার শুনানি হতে পারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

প্রসঙ্গত, গত শুক্রবার উত্তর কলকাতার কাশীপুর রেল কোয়ার্টারে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় যুবমোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ। বিজেপির তরফে দাবি করা হয়, এটা রাজনৈতিক হত্যা। এরপর মৃতের মা-কে নিয়ে হাইকোর্টে যায় বিজেপি। আদালত তদন্তের নিরপেক্ষতার স্বার্থে নির্দেশ দেয়, নিহত যুবমোর্চা নেতার ময়নাতদন্ত হবে আলিপুর কম্যান্ড হাসপাতালে। ঘটনাস্থলে দাঁড়িয়ে তখন CBI তদন্তের দাবি তোলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এরপর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসে। যেখানে বলা হয়েছে, গলায় ফাঁস লাগতেই মৃত্যু। ফাঁস লাগার আগে পর্যন্ত যুবকের দেহে প্রাণ ছিল। বাইরে থেকে সেরকম কোনও আঘাতের চিহ্ন মেলেনি। অর্থাৎ, প্রাথমিক রিপোর্টে এই মৃত্যু আত্মহত্যা বলেই অনুমান করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন- কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্যই বাড়ছে আলুর দাম: বিজেপির অভিযোগের জবাবে তোপ তৃণমূলের

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...