Monday, June 22, 2026

মোলাকাই চ্যানেল জয়ী সায়নীকে “বিশেষ সম্মান” জানিয়ে অভিনন্দন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের

Date:

Share post:

মোলোকাই চ্যানেল জয় করে এশিয়া মহাদেশে ইতিহাস তৈরি করেছেন বাংলার সাঁতারু সায়নী দাস। ইংলিশ চ্যানেলের পর মার্কিন মুলুকের এই বিখ্যাত চ্যানেল জয় করেন পূর্ব বর্ধমানের কালনার সায়নী। শুধু ভারত নয়, এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু হিসাবে সায়নী মোলোকাই চ্যানেল জয়ের নজির তৈরি করেছেন। জয়ের পর সেখানেই ভারতের জাতীয় পতাকা তুলে ধরেন সায়নী। এমন কৃতিত্বের পর থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ারে ভাসছেন সায়নী।

আজ, বুধবার পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দফতর কর্ত্তৃক ২০১৮ সালে ‘বিশেষ সম্মান’ প্রাপক ও ‘মোলোকাই’ চ্যানেল জয় করা এশিয়ার প্রথম মহিলা সাঁতারু সায়নী দাস নেতাজি ইন্ডোরে রাজ্য ক্রীড়া দফতরে এসে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করেন এবং তাঁর সাফল্যের অভিজ্ঞতার কথা জানান। সায়নী এর আগে ইংলিশ চ্যানেল, রটনেস্ট চ্যানেল ও ক্যাটালিনা চ্যানেল জয় করেন। ক্রীড়ামন্ত্রী বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করার জন্য সায়নীকে ব্যক্তিগত ভাবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এর আগে সায়নীর কালনার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানিয়ে আসেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

উল্লেখ্য, সায়নীর বাড়ি কালনা শহরের বারুইপাড়ায়। ছোট বয়সেই বাবার হাত ধরে সাঁতারে হাতেখড়ি সায়নীর। তার পর থেকে কঠিন অনুশীলনের মাধ্যমে সায়নী নিজেকে সাঁতারু হিসেবে গড়ে তোলেন। রটনেস্ট ও ক্যাটলিনা চ্যানেল জয়ের পর ২০১৭ সালে সায়নী ইংলিশ চ্যানেল জয় করেন। এবার সায়নী মলোকাই চ্যানেল জয় করে ইতিহাস সৃষ্টি করেন।

আরও পড়ুন- রাষ্ট্রদ্রোহ আইনে স্থগিতাদেশ ঐতিহাসিক: স্বাগত জানিয়ে আইন বাতিলের দাবি সুজাত ভদ্রর

Related articles

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...