Monday, June 22, 2026

Pooja Singhal: অর্থ তছরুপের অভিযোগে গ্রেফতার ঝাড়খণ্ডের আইএএস

Date:

Share post:

মনরেগা তহবিলের অর্থ তছরুপের (Money embezzlement) অভিযোগে এবার ঝাড়খন্ডের আইএএস (Jharkhand IAS) পূজা সিঙ্ঘলকে (Pooja Singhal) গ্রেফতার করল ইডি(ED)। বুধবার তাঁকে দীর্ঘক্ষণ জেরা করার পর গ্রেফতার করা হয় বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED) সূত্রে খবর।

উল্লেখ্য মনরেগা প্রকল্পের অর্থ তছরুপ মামলায় (Money laundering case) গত ২০১২ সাল থেকেই তদন্ত চলছে। তবে এই মামলায় পূজা সিঙ্ঘলের নাম প্রকাশ্যে আসে সম্প্রতিই। মামলাটির তদন্ত করছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্ত চলাকালীন পূজার ১৫০কোটি টাকার হিসাব বহির্ভূত সম্পত্তির সন্ধান পায় ইডি।এরপরই তল্লাশি অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গ, পঞ্জাব, ঝাড়খণ্ড, দিল্লি-সহ দেশের ১৮টি জায়গা থেকে প্রায় নগদ ১৯ কোটি টাকা উদ্ধার করা হয় পূজা, তাঁর স্বামী অভিষেক ঝা এবং তাঁর চ্যাটার্ড অ্যাকাউন্ট্যোন্ট সুমন কুমারের বাড়ি থেকে। শুক্রবারই সুমনকে গ্রেফতার করেছিল ইডি। এরপর আজ বুধবার দীর্ঘক্ষণ জেরা করার পারি পূজাকেও গ্রেফতার করা হল।

উল্লেখ্য খুঁটি জেলায় মনরেগা প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগে ২০২০  মামলা শুরু হয়। ঝাড়খণ্ড সরকারের প্রাক্তন জুনিয়র ইঞ্জিনিয়ার রামবিনোদ প্রসাদ সিন্‌হাকে গ্রেফতার করা হলে তিনি জানান,এই জালিয়াতির পাঁচ শতাংশ সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে কমিশন হিসেবে দিতে হয়েছিল।এরপরই প্রকাশ্যে আসে খুঁটির তৎকালীন ডেপুটি কমিশনার ছিলেন পূজার নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুমন কুমারের বাড়ি এবং অফিসে থেকে নগদ ১৭ কোটি ৭৯ লক্ষ টাকা পায়। ইডির তরফে বলা হয়, বিভিন্ন জেলায় জেলাশাসকের পদে থাকাকালীন পূজা এবং তাঁর স্বামী অভিষেকের অ্যাকাউন্টে বেতন ছাড়াও প্রায় ১ কোটি ৪৩ লক্ষ টাকা জমা পড়ে। অবশেষে আজ পূজাকে নিজেদের হেফাজতে নিল ইডি (ED)।



Related articles

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে...

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...