Friday, June 26, 2026

ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়াদের প্র্যাক্টিকাল ক্লাসের সুযোগ করে দিল রাজ্য

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়াদের প্র্যাক্টিকাল ক্লাসের সুযোগ করে দিল রাজ্য সরকার। কেন্দ্র জানিয়ে দিয়েছিল ইউক্রেন থেকে মাঝপথে ডাক্তারি পড়া ছেড়ে দেশে  ফিরে আসা পড়ুয়ারা  থিওরি ক্লাস করতে পারবে না, এবং পরীক্ষাও দিতে পারবেন না। কিন্তু রাজ্য সরকার মেডিক্যাল পড়ুয়াদের পাশে দাঁড়াল। স্বাস্থ্য ভবন এদিন স্পষ্ট করে দিয়েছে প্রত্যেক পড়ুয়াই সরকারি হাসপাতালে প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারবেন। তাঁদের সরকারি মেডিক্যাল কলেজে হাতেকলমে ক্লাস করার সুযোগ দেবে স্বাস্থ্য দফতর। কিন্তু তার জন্য ইচ্ছুকদের সাত দিনের মধ্যে আবেদন জানাতে হবে।

রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত একটি নির্দেশিকায় বলা হয়েছে, ইউক্রেন ফেরত এমবিবিএস এবং বিডিএস পড়ুয়ারা রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজে হাতেকলমে ক্লাস করার সুযোগ পাবেন। তবে এ জন্য একটি ফর্ম পূরণ করে আবেদন করতে হবে সংশ্লিষ্ট দফতরে। নির্দেশিকা প্রকাশ হওয়ার সাত দিনের মধ্যে আবেদন করেতে হবে বলেও স্বাস্থ্য ভবন সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর  এই সিদ্ধান্তে ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়ারা উপকৃত হবেন বলে  জানিয়েছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন- Pooja Singhal: অর্থ তছরুপের অভিযোগে গ্রেফতার ঝাড়খণ্ডের আইএএস

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...