Sunday, June 21, 2026

Sourav Ganguly: প্লে-অফের আগে ইডেন পরিদর্শনে বিসিসিআই সভাপতি

Date:

Share post:

আইপিএলের (IPL) প্লে-অফের ম‍্যাচের আসর বসতে চলেছে ইডেনে (Eden)। ২৪ এবং ২৫ মে ক্রিকেটের নন্দন কাননে দু’বছর পর বসতে চলেছে আইপিএলের আসর। তার আগে তার প্রস্তুতি পর্ব দেখতে বৃহস্পতিবার ইডেনে বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান এদিন নিজে এসে দেখে গেলেন সব ব্যবস্থা ঠিক মতো হচ্ছে কি না। এমনটাই জানান হল সিএবির (CAB) পক্ষ থেকে।

চলতি আইপিএলে প্লে-অফের দু’টি ম্যাচ হবে ইডেনে। ২৪ এবং ২৫ মে হবে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর। বৃহস্পতিবার যখন ইডেনে আসেন সৌরভ তখন সেই সময় উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনাও করেন সৌরভ। মাঠও ঘুরে দেখেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অভিষেক ডালমিয়া।

২৭ মে দ্বিতীয় আইপিএলে কোয়ালিফায়ার এবং ২৯ মে ফাইনাল হবে আমেদাবাদে।

আরও পড়ুন:Rishabh Pant: রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন পন্থ

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...