Monday, April 6, 2026

CSK: জাদেজাকে নিয়ে মুখ খুললেন সিএসকে দলের সিইও কাশী বিশ্বনাথন

Date:

Share post:

রবীন্দ্র জাদেজাকে ( Ravindra Jadeja) কি সোশ্যাল মিডিয়ায় ত‍্যাগ করে চেন্নাই সুপার কিংস (CSK)? এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে মানুষের মধ‍্যে, এবার সেই নিয়েই মুখ খুললেন চেন্নাই দলের সিইও কাশী বিশ্বনাথন (CEO Kasi Viswanathan)। বললেন, জাদেজা সিএসকে পরিবারের অংশ, ভবিষ্যতেও তাই থাকবে।

এদিন এক সাক্ষাৎকারে কাশী বিশ্বনাথন বলেন,” নেটমাধ্যমে আমি প্রায় কোনও কিছুই দেখি না। সেখানে কী হচ্ছে আমি বলতে পারব না। তবে দলের তরফে একটা জিনিস আমি বলতে পারি, নেটমাধ্যমে কোনও গণ্ডগোল হলেও দলের মধ্যে সেটা নেই। জাদেজা সিএসকে পরিবারের অংশ, ভবিষ্যতেও তাই থাকবে। আরসিবি-র বিরুদ্ধে খেলার সময় চোট পায় জাদেজা। সেই কারণে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলেনি ও। চিকিৎসকদের পরামর্শ মেনেই আইপিএল থেকে সরে যেতে হয়েছে জাদেজাকে। সেই কারণেই বিশ্রাম নিতে বাড়ি ফিরে যাচ্ছে ও।”

ঘটনার সূত্রপাত আইপিএল থেকে সরে যেতেই সোশ্যাল মিডিয়ায় জাদেজাকে ত‍্যাগ করে সিএসকে। নেটমাধ্যমে তাঁকে আর ফলো করছে না সিএসকে। চলতি বছর জাদেজাকে ১৬ কোটি টাকা দিয়ে দলে রাখে চেন্নাই। আইপিএল শুরুর কয়েক দিন আগে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। কিন্তু একের পর এক ম্যাচ হারতে থাকে চেন্নাই। জাদেজা নিজেও ছন্দে ছিলেন না। ব্যাটে, বলে বার বার ব্যর্থ হচ্ছিলেন তিনি। এমন অবস্থায় আইপিএলের মাঝ পথে ফের নেতৃত্ব ভার ওঠে মহেন্দ্র সিং ধোনির হাতে। সূত্রে খবর, জাদেজার নেতৃত্ব হারানো দলের ভিতরের আবহাওয়া নষ্ট করেছিল। যেভাবে নেতৃত্ব হারানোর গোটা ব্যাপারটা ঘটেছিল সেটা জাদেজার ভাল লাগেনি বলেই মনে করেন তাঁর এক সতীর্থ।

আরও পড়ুন:KKR: কেকেআরের দায়িত্ব ছাড়ছেন ম‍্যাকালাম: সূত্র

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...