Friday, April 3, 2026

Delhi Capitals: ম‍্যাচ জিতে মার্শের প্রশংসায় ডেভিড ওয়ার্নার

Date:

Share post:

বুধবার রাতে রাজস্থান রয়‍্যালসকে ( Rajasthan Royals) ৮ উইকেটে হারিয়ে আইপিএলে (IPL) প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে দিল্লি ক‍্যাপিটালস (Delhi Capitals)। সৌজন্যে দিল্লির দুই তারকা ব‍্যাটার মিচেল মার্শ এবং ডেভিড ওয়ার্নার। ৬২ বলে ৮৯ রান করেন মিচেল মার্শ। ৪১ বলে ৫২ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। ম‍্যাচ শেষে মার্শের প্রশংসায় মাতলেন ওয়ার্নার। বললেন, মার্শ দারুণ ব্যাটিং করল।

সাংবাদিক সম্মেলনে ওয়ার্নার বলেন,” মার্শ দারুণ ব্যাটিং করল। শুরু থেকেই ইতিবাচক ছিল ও। আমরা শুধু বলে দিয়েছিলাম মার্শ যদি ৮০-৯০ রান করতে পারে, তা হলে ও আমাদের ম্যাচ জেতাতে পারবে। আর সেটাই হল। ওর দুরন্ত ব‍্যাটিং-এর কারণেই আমরা ম‍্যাচটা জিতেছি।”

এর পাশাপাশি ওয়ার্নার আরও বলেন,” প্রথম চারের মধ্যে থাকতে হলে নেট রানরেট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সবাই চেষ্টাই করছে। এই জয়টা খুব প্রয়োজন ছিল।”

শুধু মার্শ নন, দিল্লির ব‍্যাটারদেরও প্রশংসায় মাতেন ওয়ার্নার। তিনি বলেন,” বোলাররাও খুব ভাল বল করেছে। পিচে গতি ছিল, বাউন্স ছিল, সঠিক লেংথে বল করে যাওয়া খুব সহজ ছিল না। ওরা ওদের কাজ দুরন্ত করেছে।”

আরও পড়ুন:CSK: জাদেজাকে নিয়ে মুখ খুললেন সিএসকে দলের সিইও কাশী বিশ্বনাথন

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...