Monday, April 6, 2026

২২টি কুকুরের সঙ্গে ১১ বছরের ছেলে গৃহবন্দি, উদ্ধার করল পুলিশ

Date:

Share post:

২২ টি বিরাট আকারের কুকুরের সঙ্গে নিজেদের ১১ বছরের পুত্রসন্তানকে ঘরে আটকে রাখতে বাবা-মা । দীর্ঘদিন ধরেই ঘটছিল এই কাণ্ড। প্রতিবেশীরা জানতে পেরে চাইল্ডলাইনে খবর দেয়। পুলিশ এসে উদ্ধার করে শিশুটিকে। বাবা-মাকে এখনও গ্রেফতার করা যায়নি।

এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে পুনেতে। পুলিশ জানিয়েছে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। জুভেনাইল জাস্টিসের ২০০০ ধারায় বাবা ও মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। চাইল্ডলাইন এবং এনজিওর সদস্যরা পুলিশের কাছে আবেদন জানায় এবং মামলা দায়ের করা হয়।

জানা গিয়েছে শিশুটিকে আপাতত একটি মনোবিকাশ কেন্দ্রে রাখা হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে কুকুরের সঙ্গে থাকতে থাকতে শিশুটির মধ্যে পশুর মত আচরণ দেখা দিয়েছে। শিশুটি পশুর মত করে খায় এবং কথা বলে। চিকিৎসকরা শিশুটিকে গভীর পর্যবেক্ষণে রেখেছেন। কিন্তু প্রশ্ন হল শিশুটির বাবা মা কেন এ কাজ করতেন তা এখনো জানা যায়নি। বাবা-মাকে গ্রেফতার করে জেরা করা হলে এই রহস্যের সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু বাবা-মা দুজনেই এখনো পলাতক।

Related articles

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...