Monday, April 6, 2026

রাজ্যকে অশান্ত করার চক্রান্ত, রাস্তা আটকে বিক্ষোভ কামতাপুর পিপলস পার্টির

Date:

Share post:

ফের উন্নয়নমুখী -শান্ত রাজ্যকে অশান্ত করার চক্রান্ত শুরু করল বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি। বৃহস্পতিবার পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে কোচবিহারে এক ঘন্টার পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল কামতাপুর পিপলস পার্টি। কামতাপুরী ভাষার স্বীকৃতির দাবি জানিয়েছে সংগঠন। শহরের ব্যস্ততম খাগড়াবাড়ি মোড়, ঘুঘুমারি মোড় ও মাথাভাঙ্গার পঞ্চানন মোড় সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখায় কামতাপুর পিপলস পার্টির কর্মীরা৷ মাথাভাঙ্গায় পঞ্চানন মোড়ের পথ অবরোধ পুলিশ সরিয়ে দিতে গেলে ব্যাপক বচসা শুরু হয়।

 

আলাদা রাজ্যের দাবিতে দীর্ঘদিন পরে আন্দোলনে নেমেছে কামতাপুর পিপলস পার্টি বা কেপিপি। সম্প্রতি আলাদা রাজ্যের দাবিকে সামনে রেখে কেএলও জঙ্গি সংগঠনও সক্রিয় হয়ে উঠেছে। তাদের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এরপর শিলিগুড়ি থেকেও এক কেএলও জঙ্গিকে গ্রেফতার করেছে এসটিএফ। তার বাড়ি কোচবিহারের বক্সিরহাট গ্রামে। বৃহস্পতিবার ফের আন্দোলনে নেমে নিজেদের পুরনো দাবিতে সরব হয়েছে কামতাপুর পিপলস পার্টি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...