Saturday, March 14, 2026

শ্রমিক সমাবেশে যোগ দিতে ২৮ মে হলদিয়া যাচ্ছেন অভিষেক

Date:

Share post:

অসম সফর থেকে ফেরার পর নিজের পরবর্তী কর্মসূচী ঘোষণা করলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। আগামী ২৮ মে আইএনটিটিইউসি(INTTUC) তমলুক সাংগঠনিক জেলা কমিটির তরফে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিতে হলদিয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে।

জানা গিয়েছে, আগামী ২৮ মে আইএনটিটিইউসি তমলুক সাংগঠনিক জেলা কমিটির তরফে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। আর এই সমাবেশেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১.৩০ নাগাদ এই অনুষ্ঠানে উপস্থিত হবেন তিনি। এই অনুষ্ঠান থেকে শ্রমিকদের উদ্দেশ্যে অভিষেক কী বার্তা দেন সেদিকে নজর থাকবে সকলের।

আরও পড়ুন:ঘুষ নিলে অভিযোগ জানান: মুখ্যমন্ত্রী ছবি সহ ‘ভুয়ো পোস্টার’ সোশ্যাল মিডিয়ায়

এছাড়াও রাজনৈতিক দিক থেকে অভিষেকের এই হলদিয়া সফর বেশ তাৎপর্যপূর্ণ। কারণ হলদিয়াতে অধিকারী পরিবারের বেশ প্রভাব রয়েছে। এছাড়াও ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই হলদিয়ায় জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী, পাশাপাশি চলতি বছরই হলদিয়া পুরসভার বর্তমান পুরবোর্ডের মেয়াদও শেষ হচ্ছে। তাই পুরভোটের আগে অভিষেকের এই হলদিয়া সফর যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।




spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...