Wednesday, June 24, 2026

Rohit Sharma: তিলকের প্রশংসায় পঞ্চমুখ রোহিত, বললেন খুব শীঘ্রই জাতীয় দলের হয়ে খেলবেন তিনি

Date:

Share post:

চলতি আইপিএলে (IPL) একেবারেই ব‍্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ব‍্যর্থ রোহিত শর্মার (Rohit Sharma) ব‍্যাটিংও। শুধু রোহিত নন, সূর্যকুমার যাদব (Suriya Kumar Yadab), ঈশান কিষানও (Ishan Kishan)। বড় বড় ব‍্যাটাররাও ব‍্যর্থ হলেও, ব‍্যাট হাতে সফল তরুণ তুর্কি তিলক বর্মা (Tilak Varma)। বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে ম‍্যাচ জিতে তিলকের প্রশংসায় মাতলেন রোহিত। বললেন, খুব শীঘ্রই জাতীয় দলের হয়ে খেলবেন তিলক।

তিলকের প্রশংসায় রোহিত বলেন, ‘তিলক দুর্দান্ত ক্রিকেটার। প্রথম আইপিএলেই এমন মাথা ঠান্ডা রেখে খেলা সত্যিই প্রশংসনীয়। আমার মনে হয় খুব তাড়াতাড়ি ভারতের হয়ে সব ফরম্যাটে খেলতে দেখা যাবে তিলককে। ওর মধ্যে সেই টেকনিক আছে, শৃঙ্খলা আছে। সব থেকে বড় ব্যাপার ওর মধ্যে রান করার মানসিকতাটা আছে।”

আর এখানেই বেঁধেছে বিতর্ক। রোহিত যেভাবে তিলক আগামী দিনে জাতীয় দলে খেলবেন বলে একপ্রকার ঘোষণা করে দিয়েছেন, সেটা অনেকেই ভালভাবে নিচ্ছেন না। কারণ তাদের মনে হচ্ছে, জাতীয় দলের অধিনায়ক হওয়ার দরুন রোহিত এখন দল নির্বাচনেও বড় ভূমিকা নেন। সেক্ষেত্রে অভিযোগ উঠছে, নিজের ফ্র্যাঞ্চাইজির সতীর্থ তিলককে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন রোহিত।

আরও পড়ুন:Ms Dhoni: আগামী বছরও কি আইপিএলে খেলতে দেখা যাবে মাহিকে? কী বললেন ‘ক‍্যাপ্টেন কুল’?

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...