Monday, March 16, 2026

পরিবারের একজনকেই টিকিট, ৫ বছরের বেশি পদ নয়: নয়া নিয়মের পথে কংগ্রেস

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে দলের অবস্থা ততই শোচনীয় হয়ে উঠছে। এদিকে সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দলকে ঘুরে দাঁড় করাতে এবার কঠোর হওয়ার সিদ্ধান্ত নিল হাত শিবির(Congress)। দলে বৃদ্ধতন্ত্রের অবসান ঘটিয়ে যুবসমাজকে সামনে আনতে একাধিক নতুন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কংগ্রেসে পরিবারতন্ত্রের দোষ নতুন নয়। কংগ্রেসের এই পরিবারতন্ত্রকে দুষেই রাজনীতির ময়দানে সাফল্য তুলছে বিজেপি। এই পরিস্থিতিতে বদনাম ঘোঁচাতে কংগ্রেসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে দলে পরিবারের একজনকেই টিকিট দেওয়া হবে। বাবা সাংসদ-ছেলে বিধায়ক এই নীতি আর চলবে না। শুক্রবার কংগ্রেসের চিন্তন শিবির শুরুর ঠিক আগে আগে দলের অন্যতম সাধারণ সম্পাদক অজয় মাকেন জানিয়েছেন, এক পরিবার এক টিকিট নীতিতে মোটামুটি সবাই একমত। এই নীতি থেকে শুধু গান্ধী পরিবারকে (Gandhi Family) বাদ রাখা হবে। কংগ্রেস সূত্রের খবর, এক পরিবারের একাধিক সদস্য তো টিকিট পাবেনই না। কোনও নেতার আত্মীয়কে টিকিট পেতে হলেও তাঁকে অন্তত পাঁচ বছর কংগ্রেসের হয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন:Railway Update:জেনে নিন হাওড়া ব্যান্ডেল শাখার কোন কোন ট্রেন বাতিল

কংগ্রেস সুত্রে খবর, দলে বৃদ্ধ নেতাদের দাপটে যুবনেতারা রীতিমত বীতশ্রদ্ধ। যার জেরেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অশোক তানওয়ার, জিতিন প্রসাদের মতো নেতারা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে বদল আনতে এবার কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল হাত শিবির। জানা গিয়েছে, এখন থেকে দলে কোনও পদাধিকারী ৫ বছরের বেশি পদে থাকতে পারবেন না। প্রয়োজনে ৩ বছরের কুলিং অফ পিরিয়ডও চালু করা হতে পারে। আরও তাৎপর্যপূর্ণভাবে দলের সব কমিটিতে অন্তত ৫০ শতাংশ সদস্যের বয়স পঞ্চাশের নিচে রাখার প্রস্তাব গ্রহণ করেছে হাত শিবির। উল্লেখ্য, সমালোচনায় বিদ্ধ কংগ্রেস শাসকদলকে টেক্কা দিতে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি চালু করতে উদ্যোগী হয়েছে দীর্ঘদিন ধরেই। কিন্তু তা বাস্তবায়িত করতে গিয়ে পদে পদে ধাক্কা খেতে হচ্ছে দলকে। এই অবস্থায় নয়া নীতি চালু করতে চাইলেও তা রীতিমত চ্যালেঞ্জিং বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।




spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...