Sunday, April 5, 2026

কাশ্মীরি পণ্ডিতদের বলির পাঁঠা করছেন মোদি-শাহ! বিস্ফোরক নিহতের স্ত্রী

Date:

Share post:

এবার মোদি-শাহকে (Narendra Modi- Amit Shah) কাঠগড়ায় তুলে বিস্ফোরক জঙ্গি হামলায় নিহত কাশ্মীরি পণ্ডিতের (Kashmiri Pandit) স্ত্রী। তাঁর বক্তব্য, কাশ্মীরি পণ্ডিতদের বলির পাঁঠা করছে কেন্দ্র। রাজনীতির অস্ত্র হিসাবে আমাদের ব্যবহার করা হচ্ছে। কাশ্মীরি পণ্ডিতদের দাবি, প্রশাসনের উদাসীনতার কারণে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে তাদের। নিহত কাশ্মীরি পণ্ডিতের স্ত্রীর অভিযোগ, “প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মুখে এক কথা বলেন, আর কাজে আরেকরকম করেন।”

উল্লেখ্য, বৃহস্পতিবার কাশ্মীরের বুদগামের (Budgam, Kashmir) অফিসে ঢুকে রাহুল ভাট (Rahul Bhat) নামের এক কাশ্মীরি পণ্ডিতকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে সন্ত্রাসবাদীরা। তার জেরে শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর। এরপর এদিন সকালে মৃতদেহ জম্মুর দুর্গানগরের বাড়িতে পৌঁছলেই পুলিশকে ঘিরে বিক্ষোভ করেন, পাথর ছোঁড়েন কাশ্মীরি পণ্ডিতরা। রাহুল ভাটের শেষকৃত্য সম্পন্ন করতে অনেক বেগ পেতে হয় পুলিশকে। পরে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়।

রাহুল ভাটের স্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Narendra Modi – Amit Shah) কড়া ভাষায় আক্রমণ করে বলছেন,”প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বলির পাঁঠা করছেন। ওঁরা রাজনীতির হাতিয়ার হিসাবে কাশ্মীরি পণ্ডিতদের ব্যবহার করছে।” রাহুলের স্ত্রী চ্যালেঞ্জ করেছেন মোদি- শাহকে। বলেছেন,”আমি ওঁদের চ্যালেঞ্জ করছি সাহস থাকলে কাশ্মীরে এসে নিরাপত্তারক্ষী ছাড়া ঘুরে দেখান। এখানে কাশ্মীরি পণ্ডিতদের নৃশংসভাবে খুন করা হচ্ছে আর গোটা দেশ নীরব।”

আরও পড়ুন- সাংসদদের হুমকি ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী মদ্যপ পুত্রের, তীব্র প্রতিবাদ তৃণমূলের

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...