Thursday, June 25, 2026

মালদা বিস্ফোরণকাণ্ডে এডিজি ও মুখ্যসচিবকে দিল্লিতে তলব জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

Date:

Share post:

মালদা বিস্ফোরণকাণ্ডে রাজ্যের এডিজি ও মুখ্যসচিবকে দিল্লিতে তলব জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের। দু’জনকেই আগামী ২০ মে দিল্লিতে কমিশনের দফতরে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৪ এপ্রিল মালদার কালিয়াচকের গোলাপগঞ্জে বোমা ফেটে ৫ জন শিশু আহত হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতেই এডিজি ও মুখ্যসচিবকে তলব করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে তাঁদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট জানতে চেয়েছে এনসিপিসিআর (NCPCTR) তথা জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল মালদহের কালিয়াচকে বিস্ফোরণে (Kaliachak Blast) গুরুতর জখম হয় ৫ শিশু। স্থানীয় সূত্রে খবর, সেদিন দুপুরে গোলাপগঞ্জ এলাকায় বাড়ির কাছেই একটি মাঠে খেলা করছিল কয়েকজন শিশু। মাঠের পাশে বোমা মজুত করা ছিল! বিষয়টি বুঝতে পারেনি শিশুরা। বল ভেবে বোমাগুলি নিয়ে যখন খেলতে যায় তারা, তখনই বিস্ফোরণ ঘটে। চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত অবস্থায় ৫ শিশুকে ভর্তি করা হয় হাসপাতালে। যা নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুন- কাশ্মীরি পণ্ডিতদের বলির পাঁঠা করছেন মোদি-শাহ! বিস্ফোরক নিহতের স্ত্রী

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...