Monday, May 18, 2026

“নাটক করিনি”, আত্মহত্যার চেষ্টা মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রতিক্রিয়া কুণালের, পেলেন না শাস্তি

Date:

Share post:

বন্দি থাকাকালীন জেলের মধ্যে আত্মহত্যার চেষ্টা নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ VS রাজ্য সরকার মামলায় আজ, শুক্রবার রায় দিল বিধাননগর MP-MLA কোর্ট। যেখানে
দোষী সাব্যস্ত হলেন কুণাল ঘোষ। যদিও তাঁকে কোনওরকম শাস্তি দিলেন না এই মামলার বিচারক মনোজ্যাতি ভট্টাচার্য। কুণাল ঘোষের সামাজিক সম্মানের দিকটি মাথায় রেখেই এমন রায় বিচারক মনোজ্যাতি ভট্টাচার্য-এর।

এদিন রায় দানের সময় বিচারক বলেন, “কুণাল ঘোষ দোষী সাব্যস্ত। আত্মহত্যার চেষ্টা হয়েছিল। কিন্তু শাস্তি দেবে না। শুধু ওঁকে বলব এই সিদ্ধান্ত ঠিক ছিল না। আপনি যে লড়াই করছেন করুন। যত অবসাদই হোক, আত্মহত্যায় সমস্যার সমাধান হয় না। আপনি বিশিষ্ট সাংবাদিক। প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। আপনার কাছ থেকে সমাজ অনেক কিছু আশা করে। আপনি মামলা আইনে লড়ুন এবং কাজ চালিয়ে যান। আত্মহত্যা করবেন না।”

কুণালকে তিরস্কারের পাশাপাশি মনোজ্যাতি ভট্টাচার্য প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ ও পুলিশের ভূমিকারও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “কুণাল ঘোষের লাইফ রিস্ক ছিল। খুন হতে পারতেন। যথাযথ নিরাপত্তা ছিল না।”

আরও পড়ুন:পরিবারের একজনকেই টিকিট, ৫ বছরের বেশি পদ নয়: নয়া নিয়মের পথে কংগ্রেস

রায়দানের পর আদালত কক্ষের বাইরে এসে কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর প্রাথমিক প্রতিক্রিয়াতে বলেন, “আজকে আদালতের এমন রায়দানের মধ্যে দিয়ে অন্তত এটা পরিস্কার, সেদিন আমি নাটক করিনি। আমি পাগল নই। সেদিন যাঁরা বলেছিলেন আমি নাটক করছি, পাগল, আজ তাঁরা দেখুন রাজ্যেরই প্রশাসন ও পুলিশ জানিয়ে দিয়েছে এই ঘটনা আত্মহত্যার চেষ্টা। আমি আমার মতো আইনি লড়াই চালিয়ে যাবো। আমি কোনও অন্যায় করিনি। বৃহত্তর ষড়যন্ত্র হয়েছিল। আমার বিশ্বাস সেটাও একদিন আদালতে প্রমাণ হয়ে যাবে।”

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ নভেম্বর জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন কুণাল। সেই সময় অভিযোগ দায়ের হয় যে, কুণাল একসঙ্গে অনেকগুলি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন প্রেসিডেন্সি জেলের ভিতরে। তৎক্ষণাৎ কুণালকে ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে। তদন্তকারীরা জানান আত্মহত্যার চেষ্টা করেছেন কুণাল। যা আইনত অপরাধ। কিন্তু পারিপার্শ্বিক তথ্য প্রমানে কুণাল যে নিজে থেকে ঘুমের ওষুধ নিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন, সেই বিষয়টি নিয়ে বিস্তর জটিলতা তৈরি হয়। সেই যুক্তির জটিলতা আবর্তে দাঁড়িয়ে শুক্রবার কুণালের “আত্মহত্যা”র চেষ্টা মামলার রায়দান করলেন বিধাননগর MP-MLA কোর্টের বিচারক মনোজ্যাতি ভট্টাচার্য।




Related articles

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...