Tuesday, April 7, 2026

এসএস সি : বাগ কমিটির রিপোর্ট অনুযায়ী ৩৮১ ভুয়ো নিয়োগের মধ্যে ২২২ জন পরীক্ষাই দেয়নি

Date:

Share post:

প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটি  কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গ্রুপ সি  কর্মী নিয়োগ মামলায় রিপোর্ট পেশ করল।  বাগ কমিটির  রিপোর্টে বলা হয়েছে ৩৮১ জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে। তার মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি।  আর ৩৮১ জনের মধ্যে ২২২ জনের নাম কোনও প্যানেল বা ওয়েটিং লিস্টে ছিলই না। এই ভুয়ো নিয়োগের কাজকর্ম করা হয়েছে সল্টলেকের আনন্দলোক হাসপাতালের কাছে নতুন ভবন থেকে। এই প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে ২০১৯ সালের মে মাসে।  শুক্রবার কলকাতা হাইকোর্টে  এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল।  বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এদিন মামলার শুনানি শুরু হতেই বিচারপতি আর কে বাগের কমিটি  রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে।  এই রিপোর্টে  ৮ জন উচ্চপদস্থ কর্তাকে অভিষুক্ত বলে উল্লেখ করা হয়েছে। আট জনের নামও  জানিয়ে দেওয়া হয়েছে ওই রিপোর্টে।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...