Saturday, April 4, 2026

শিক্ষামন্ত্রীর ডাকা বৈঠকে খাবার নিয়ে মারামারি শিক্ষকদের

Date:

Share post:

রাজ্যের শিক্ষার মানোন্নয়ন নিয়ে পাঞ্জাবের(Punjab)মুখ্যমন্ত্রী ভগবন্ত মান(Bhagwant Mann) ডেকেছিলেন বিশেষ সরকারি বৈঠক। বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন পাঞ্জাবের নতুন শিক্ষামন্ত্রী। এই বৈঠকের উদ্দেশ্য ছিল রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য কোনও পরিবর্তন আনার প্রয়োজন কি না তা শিক্ষকদের থেকে শুনবেন। আর সেখানেই খাবার কাড়াকাড়ি নিয়ে মান সম্মান জলে গেল আমন্ত্রিত শিক্ষকদের। এখানে শিক্ষকদের জন্য ঢালাও ‘লাঞ্চ’-এর বন্দোবস্ত ছিল। বৈঠক শেষ হতে না হতেই দেখা গেল সেই খাবারের জায়গায় হুলস্থুল কান্ড। দুপুরের খাবারের থালা হাতে নিয়ে টানাটানি করছেন শিক্ষকেরা। এমনকি ধৈর্য হারিয়ে এক শিক্ষককে খাবারের দায়িত্ব থাকা ব্যক্তির ঘাড়ের উপর দিয়ে হুম়ড়ি খেয়ে পড়লেন। ঘটনাটির ভিডিয়ো নেটে ভাইরাল হল। যা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, এঁরাই কি শিক্ষার মানোন্নয়ন করবে?
৫৭টি বাসে রাজ্যের সমস্ত সরকারি এবং আধা সরকারি স্কুল থেকে ২৬০০ শিক্ষককে আমন্ত্রণ করা হয়েছিল। লুধিয়ানার একটি রিসর্টে হয়েছিল বন্দোবস্ত সেখানেই লজ্জাজনক কাণ্ড!পাঞ্জাবের মতো কলকাতায় আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও ঘটেছিল এমনই ঘটনা। অনুরূপ একটি দৃশ্য। সেখানে আমন্ত্রিত ছিলেন দেশ বিদেশের শিল্পপতিরা।

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...