Wednesday, June 24, 2026

Weather Update:বাংলার দুয়ারে বর্ষা? কড়া নাড়ছে মৌসুমী বায়ু

Date:

Share post:

অশনির (Ashani) প্রভাব কাটতেই বঙ্গে শুরু গুমোট গরম আবারও।সকাল থেকেই হাঁসফাঁস করা অবস্থা। অনেকেই বলছেন অশনি (Ashani)জেতে না যেতেই ফের স্বমহিমায় ফিরেছে প্রকৃতি।কিন্তু এর মাঝেও সুখবরের পূর্বাভাস দিল মৌসম ভবন(India Meteorological Department)। বৃষ্টি (Rain)আসছে খুব তাড়াতাড়ি।

Corona Update: দেশে কমছে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

অন্ধ্র উপকূলের (Andhra Pradesh)স্থলভাগের উপরে আরও শক্তি প্রশমনের পরে সুস্পষ্ট  নিম্নচাপে (Depression) পরিণত হয়েছে অশনি।যদিও বঙ্গের আকাশে সেই নিম্নচাপের ছিটেফোঁটা প্রভাব নেই। আলিপুর হাওয়া অফিসের (Alipur Weather Department) খবর, অশনির প্রভাব কেটে যাওয়ায় আজ, শুক্রবার থেকেই গাঙ্গেয় বঙ্গের তাপমাত্রা বেড়েছে। যদিও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আংশিক মেঘলা আকাশ কিন্তু তার সাথে চরম অস্বস্তি তৈরি হয়েছে গুমোট গরমকে কেন্দ্র করে। আর ঠিক তখনই স্বস্তির খবর, দোরগোড়ায় কড়া নাড়ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।তাহলে কি নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকছে দেশে?

মৌসম ভবন জানিয়েছে,এই বছর নির্ধারিত সময়ের আগেই দেশে বর্ষা আসতে চলেছে।এক বিবৃতি জারি করে বলা হয়েছে আগামী ১৫ মে-র মধ্যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে । সেক্ষেত্রে বর্ষা অনেকটাই এগিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে।



Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...