Friday, April 3, 2026

রহড়ায় কৌটা বোমা বিস্ফোরণে কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য

Date:

Share post:

এবার উত্তর ২৪ পরগনার(North 24 parganas) রহড়ায় বোমা ফেটে মৃত্যু হল ১৭ বছরের কিশোরের। মৃতের নাম শেখ সাহিল। রহড়া থানা সংলগ্ন আজমতলার মাঠে আবর্জনার পরিষ্কারের সময় একটি কৌটো পান মৃত কিশোরের দাদু। সেই কৌটো বাড়িতে নিয়ে আসেন তিনি। বালতির মধ্যে রাখা ছিল কৌটোটি। সেটি নিয়ে খেলতে গিয়ে শেখ সাহিল বাড়ির সামনে একটি ল্যাম্পপোস্ট ছুঁড়ে মারে। তারপরেই ভয়ঙ্কর বিস্ফোরণ (Blast) ঘটে। বিস্ফোরণের আঘাতে গুরুতর জখম হয় কিশোর।

আশঙ্কাজনক অবস্থায় থাকা ওই কিশোরকে তড়িঘড়ি প্রথমে ব্যারাকপুর(Barrackpore) বিএন বোস মহাকুমা হাসপাতালে(BN Bose Hospital) নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করে। কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে। রহড়া (Rahara) থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তদন্তে নামে পুলিশ। কীভাবে ওই নোংরা স্তূপের মধ্যে কৌটো বোমা এল তা খতিয়ে দেখছে পুলিশ।



Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...