Friday, April 3, 2026

দিল্লিতে অগ্নিকাণ্ড: শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে বহুতল অফিস বিল্ডিং এ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী । গভীর শোক জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

তিনতলা ওই অফিস বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । জখম অন্তত ৪০ । আগুন দেখে প্রাণ বাঁচাতে বহু মানুষ উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে ছিলেন। তাতেই জখম হয়েছেন অনেকে।এদিকে জানা গিয়েছে ওই ভবনটিতে বহু অফিস থাকলেও মানা হয়নি সরকারি কোন নিয়মই। এমনকী দমকল বিভাগের কাছ থেকে সেই অফিসের মালিকরা ‘নো অবজেকশন সার্টিফিকেট’ও (এনওসি) নেননি। দিল্লির দমকল সূত্রে এমনটাই জানা গিয়েছে।

শুধু তাই নয় ওই বাণিজ্যিক ভবনের বেশির ভাগ অফিসও দমকল বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নেয়নি। শনিবার সকালে ওই বহুতলের দুই মালিক বরুণ গোয়েল এবং সতীশ গোয়ালকে দিল্লি পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...