Sunday, May 24, 2026

I-League: ইতিহাস গড়তে পারল না মহামেডান, টানা দু’বার আইলিগ চ‍্যাম্পিয়ন গোকুলাম

Date:

Share post:

ইতিহাস গড়তে পারল না মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)। টানা দু’বার আইলিগ (I-league) চ‍্যাম্পিয়ন গোকুলাম কেরলা (Gokulam Kerala)। শনিবার সাদা-কালো ব্রিগেডকে ২-১ হারাল তারা। আই লিগ জয়ের স্বপ্ন অধরাই থাকল মহামেডানের। প্রিয় দলের প্রথমবার আই লিগ জয়ের স্বাদ নিতে যুবভারতী ভরিয়েছিলেন সাদা-কালো সমর্থকরা। প্রায় ৪০ হাজার দর্শককে হতাশ হয়েই ফিরতে হল। মহামেডানকে ২-১ গোলে হারিয়ে পরপর দু’বার আই লিগ জয়ের নতুন নজির গড়ল গোকুলাম কেরালা এফসি। গোকুলামের দুই গোলদাতা রিশদ এবং এমিল বেনি। মহামেডানের গোলদাতা আজহারউদ্দিন মল্লিক। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন গোকুলাম। ৩৭ পয়েন্ট নিয়ে আই লিগ রানার্স ব্ল্যাক প্যান্থাররা। কয়েকদিন আগেই সন্তোষে কেরলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় বাংলার। এদিন বাংলার ক্লাবের সামনে ছিল কেরলের ক্লাব। কিন্তু এবারও চিত্রনাট্য বদলাল না।

ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে মহামেডানের সামনে জেতা ছাড়া কোনও রাস্তা ছিল না। রক্ষণ জমাট রেখেই ৫-৩-২ ফর্মেশনে দল সাজিয়েছিলেন মহামেডানের রুশ কোচ আন্দ্রে চেরনিশভ। লিগে ১৫ গোল করা মার্কাস জোশেফ এবং শেখ ফৈয়াজকে সামনে রেখে প্রতিআক্রমণ নির্ভর ফুটবলকেই অস্ত্র করেছিলেন মহামেডান কোচ। কিন্তু টিম গেম অস্ত্রেই বাজিমাত করে গোকুলাম। স্লোভানিয়ার স্ট্রাইকার লুকা মাজসেনের অনবদ্য ফুটবল মহামেডানের যাবতীয় প্রচেষ্টায় জল ঢেলে দেয়। তাঁর পাস থেকেই দু’টি গোল গোকুলামের।

দ্বিতীয়ার্ধে মহামেডান রক্ষণের ভুলেই ৪৯ মিনিটে গোলের লকগেট খুলে ফেলে গোকুলাম। লুকার পাস থেকে গোল করে কেরলের দলটিকে এগিয়ে দেন রিশদ। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গোকুলাম। মহামেডান ম্যাচে সমতা ফেরায়। মার্কাসের ফ্রিকিক আজহারউদ্দিনের গায়ে লেগে গোলে ঢোকে। কিন্তু ফের রক্ষণের ভুলে গোল হজম মহামেডানের। ৬১ মিনিটে সেই লুকার থ্রু ধরেই গোল করে যান এমিল বেনি। এর পর গোল শোধের সহজ সুযোগ পেয়েও তা হাতছাড়া করেন মার্কাস, আজহাররা। এদিন, যুবভারতীতে এসে এএফসি কাপের আগে প্রতিপক্ষ গোকুলামের খেলা দেখে যান এটিকে মোহনবাগান ও বাংলাদেশের বসুন্ধরা কিংসের কোচ, ফুটবলাররা।

আরও পড়ুন:IPL: আইপিএলের ম‍্যাচে ফের বেটিং-এর অভিযোগ

 

 

Related articles

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...

বুমরাহ ফুটবলার! ভুল বলে ক্ষমা চাইলেন রাম চরণ

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্য়তম সেরা বোলারের নাম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় দলে পেস অ্যাটাকের কাণ্ডরী। কিন্তু তাঁকেই...

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ! মৃত অন্তত ২৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

রবিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটার (Quetta) চমন ফাটকের (Chaman Phatak) কাছে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing)! রেললাইনের...

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

একদিকে কেরিয়ারের পরীক্ষা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক পরীক্ষা। কমার্সের পড়ুয়াদের জন্য উভয় সংকট। কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার...