Monday, June 1, 2026

৩০ বছর ধরে ৬০ ছাত্রীকে যৌন নিগ্রহ করে গ্রেফতার শিক্ষক- সিপিএম নেতা

Date:

Share post:

৩০ বছর ধরে ৬০ জনেরও বেশি ছাত্রীকে যৌন নিগ্রহ করেছেন বলে অভিযোগ এক শিক্ষক তথা সিপিএম নেতার বিরুদ্ধে। এই চরম নিন্দনীয় ঘটনাটি ঘটেছে কেরলের মলপ্পুরম জেলায়। অবসরপ্রাপ্ত ওই শিক্ষক তথা স্থানীয় পুরসভার সিপিএম কাউন্সিলর কেভি শশীকুমারকে গ্রেফতার করেছে পুলিশ।

 

জানা গিয়েছে কর্মজীবনে প্রবল প্রভাবশালী হওয়ায় ওই শিক্ষকের নামে কেউ কোনো অভিযোগ করতে পারেনি কিন্তু চলতি বছরের মার্চ মাসে মলপ্পুরমের সেন্ট জেমস গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক পদ থেকে শশীকুমার অবসর নেওয়ার পরেই এক এক করে অভিযোগ সামনে আসতে থাকে। প্রথমেই এক ছাত্রী সোশ্যাল মিডিয়ায় ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন। এর পর একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে। কয়েক জন নির্যাতিতা পুলিশে এফআইআর দায়ের করেন।আর লাগাতার অভিযোগ আসছে থাকায় গা ঢাকা দিয়েছিলেন মলপ্পুরম পুরসভার তিন বারের সিপিএম কাউন্সিলর শশীকুমার। কিন্তু শেষ রক্ষা হল না পুলিশ গ্রেফতার করল শিক্ষককে।

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...