Saturday, April 4, 2026

আকাশ থেকে ঝরছে আগুন, উষ্ণতার চরম সীমায় উত্তর ভারত

Date:

Share post:

হাঁসফাঁস করা গরম সামলে উঠতে হিমশিম খাচ্ছে উত্তর ভারত(North India)।ভারতের বিভিন্ন অঞ্চলে কার্যত আকাশ থেকে আগুন ঝরছে। রাজস্থানের (Rajasthan)শ্রীগঙ্গানগরে শুক্রবার তাপমাত্রার পারদ ৪৮.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বিকানির, চুরুতেও তাপমাত্রা প্রায় ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আজমিরে পারদ ছিল ৪৫.২ ডিগ্রি।

গরমের দাপটে বিধ্বস্ত উত্তর ভারত।আবহাওয়া দফতরের(weather dependent) তরফে জানানো হয়েছে, শুক্রবার দিল্লির অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ (Heatwave)ছিল। নাজফগড়ে তাপমাত্রা ৪৬.১ ডিগ্রিতে পৌঁছেছে।উত্তরপ্রদেশে সবচেয়ে উষ্ণ শহর ছিল আগ্রা, যেখানে পারদ ছুঁয়েছে ৪৫.৫ ডিগ্রি। দিল্লির(Delhi) নজফগড়ের তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছাড়িয়েছে। পিতমপুরায়ও একই অবস্থা, পারদ ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সফদরজং অবজারভেটরিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (Indian Metereological Department) জানিয়েছে যে শনিবার দিল্লির(Delhi) অনেক এলাকায় তীব্র গরমের ‘কমলা’ সতর্কতা (orrange alert) জারি করা হয়েছে । অন্যদিকে রবিবার-এর জন্য হলুদ সতর্কতা ( Yellow Alert) জারি করা হয়েছে। আবহাওয়া অনুযায়ী আইএমডি(IMD) চার ধরনের সতর্কতা জারি করে। এতে সবুজে কোনো সতর্কতা নেই , হলুদে সতর্কতা, কমলাতে জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকা এবং রেড অ্যালার্টে জরুরি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। শনিবার দিল্লির সফদরজং এর তাপমাত্রা প্রায় ৪৪ ডিগ্রি হতে পারে বলে আশা করা হচ্ছে। যেখানে দিল্লির অনেক এলাকায় পারদ ৪৭ ডিগ্রিতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। তবে মেঘের কারণে আগামী সপ্তাহে কিছুটা স্বস্তি পেতে পারেন দিল্লিবাসী। চলতি গ্রীষ্মের মরশুমে দিল্লিতে তাপপ্রবাহের এটা পঞ্চম রাউন্ড। গত মার্চে একের পর, এপ্রিলে তিন রাউন্ড তাপ প্রবাহের সম্মুখীন হতে হয়েছিল। উল্লেখ্য, গত ২ মাসে দিল্লিতে  বৃষ্টির  পরিমাণ সামান্য, তার ফলে এপ্রিল মাসেই গ্রীষ্মের সমস্ত রেকর্ড ভেঙে গেছিল । ১৯৫১ সালের এপ্রিলের পর থেকে দিল্লি দ্বিতীয়বার সবচেয়ে খারাপ তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে। এপ্রিলে গড় তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...