Monday, June 8, 2026

মধ্যপ্রদেশে চোরাশিকারিদের হামলায় তিন পুলিশকর্মীর মৃত্যু, তিনজন আহত 

Date:

Share post:

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের (Madhyapradesh) গুনায় গভীর রাতে গণহত্যা করে চাঞ্চল্য সৃষ্টি করেছে কৃষ্ণসার শিকারীরা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল চোরাশিকারীদের ধরতে গুনার অ্যারন এলাকায় পৌঁছেছিল। আচমকা হামলায় হতচকিত হয়ে পড়েন চোরাশিকারীরা। একজন সাব-ইন্সপেক্টর(Sub inspector) তিন পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করে। নিহত পুলিশ সদস্যরা হলেন এসআই রাজকুমার জাটভ, হাবিলদার সান্তরাম মীনা এবং কনস্টেবল নীরজ ভার্গব। মধ্যপ্রদেশ সরকার (Government of Madhya Pradesh) তিন পুলিশ সদস্যের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।

সূত্র বলছে, গুনা জেলার অ্যারন থানার পুলিশ সদস্যরা খবর পান যে কিছু শিকারী ওই এলাকায় কালো হরিণ শিকার করতে এসেছে। চোরাশিকারিদের ধরার জন্য ৬ জন পুলিশ সেখানে পৌঁছে যায়। পুলিশ এবং চোরা শিকারিদের মধ্যে প্রথমেই ধস্তাধস্তি তারপর সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে চোরাশিকারিদের হাতে একজন এসআই ও দুই পুলিশ সদস্য নিহত (Policeman died) হন। এই বিষয়ে গুনার পুলিশ সুপার রাজীব মিশ্র বলেছেন, এই ঘটনায় আরও তিন কনস্টেবলও গুরুতর আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি রাজ্যের রাজধানী ভূপাল থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে অ্যারন থানার আওতাধীন এলাকায় ঘটে।



Related articles

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...